শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:২৭ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২০, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাত ৮টায় এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সেলোনা- রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] স্পেনের সেরা দুটি ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজ ( ২৪ অক্টোবর) মুখোমুখি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে। বাংলাদেশ সময় রাত ৮টায় ন্যু ক্যাম্পে লড়াই হবে দু’দলের। ম্যাচটি সরাসরি দেখা যাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

[৩] এই ম্যাচে অংশ নিতে স্পেনের স্থানীয় সময় শুক্রবার বার্সেলোনায় পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। অবশ্য করোনা সংক্রমণের কারণে মৌসুমের প্রথম এল ক্লাসিকো দেখতে মাঠে দর্শক প্রবেশ করতে পারবেন না। যেখানে অন্যান্য সময় মাঠে তিল ধারনের ঠাঁই থাকে না, সেখানে এবার দর্শকশূন্য মাঠেই খেলতে হবে মেসি-বেনজেমাদের।

[৪] অবশ্য এল ক্লাসিকোর আগে খানিকটা চাপে আছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ঘরের মাঠে কাদিজের কাছে হারার পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও হার মেনেছে তারা। এল ক্লাসিকোর আগে দুই ম্যাচ হেরে রীতিমতো ব্যাকফুটে লস বøাঙ্কোসরা।

[৫] তার ওপর আজকের ম্যাচে খেলতে পারবেন না ইডেন হ্যাজার্ড। সেপ্টেম্বরে তিনি পেশির ইনজুরিতে পড়েছিলেন। এখনো সেরে ওঠেননি। খেলতে পারবেন না রাইট ব্যাক দানি কারবাহালও। লিগামেন্টের ইনজুরির কারণে ডিসেম্বরের আগে তার মাঠে ফেরার সম্ভাবনা কম।

[৬] এদিকে লা লিগার সবশেষ ম্যাচে বার্সেলোনা হার মানলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রæপ পর্বের ম্যাচে বড় জয় পেয়েছে তারা। সেখানে গোল পেয়েছেন লিওনেল মেসিও। সে কারণে এল ক্লাসিকোর আগে কিছুটা ফুরফুরে মেজাজে আছে কোচ কোম্যানের শিষ্যরা। তবে বার্সেলোনার হয়ে আজ খেলতে পারবেন না গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগান। ২৮ বছর বয়সী এই জার্মান তারকা হাঁটুর ইনজুরিতে ভুগছেন।

[৭] এবারের এল ক্লাসিকোতে বার্সায় লুইস সুয়ারেজ নেই, নেইমার নেই, নেই আঁতোয়ান গ্রিজমানও। রিয়ালে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও ডি মারিয়ার মতো তারকারা। কিন্তু তারপরও এল ক্লাসিকোর আবেদন অন্যরকম। এল ক্লাসিকো জ্বরে কাঁপছে স্পেন। বিশ্বের ফুটবল ভক্তরা মুখিয়ে আছেন মৌসুমের প্রথম রিয়াল-বার্সার লড়াই দেখতে।

[৮] এ পর্যন্ত স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব দুটি ২৪৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে বার্সেলোনা জিতেছে ৯৬ বার। রিয়াল মাদ্রিদেরও জয় সমান ৯৬টি। ড্র হয়েছে ৫২টি ম্যাচ। আজ যারা জিতবে জয়ের পাল্লা তাদের দিকে হেলে পড়বে। - মার্কা/ গোল ডটকম/ রাইজিংবিডি

  • সর্বশেষ