শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহের পুলিশের ধর্ষণ প্রতিরোধ টিম কাজ করবে তৃণমূলে

আব্দুল্লাহ আল আমীন: [২] পুলিশ সুপার মো.আহমার উজ্জামান ধর্ষণ প্রতিরোধ টিম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।

[৩] পুলিশ সুপার বলেন, ধর্ষণ সমাজকে কুলসিত করছে। এটা জঘণ্য ও ঘৃণ্যতম অপরাধ। কার্যকরভাবে ধর্ষণ প্রতিরোধ করতে চাই। এ বিষয়ে রেঞ্জ ডিআইজি ব্যারিঃ হারুন অর রশিদের নির্দেশে প্রতিটি থানায় ধর্ষণ প্রতিরোধ টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এই টিমের প্রধান। ঐ টিমে নারী সদস্যও রয়েছে।

[৪] তিনি আরো বলেন, এই টিম যে কোন নারী নির্যাতন ও ধর্ষণের খবর পাওয়া মাত্রই দ্রুততম সময়ে ঘটনাস্থলে গিয়ে মামলা হয়েছে কিনা তার অপো না করে ধর্ষণের আলামতসহ সকল তথ্য সংগ্রহ, ভিকটিমকে মেডিকেলসহ সকল ধরণের আইনী সহায়তা দিবে।

[৫] পুলিশ সুপার আরো বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের তথ্য যাই হোক মিথ্যা আর সত্য নয় আগে রেসপনস করতে হবে। এছাড়া প্রতিটি থানা এলাকায় নারী নির্যাতন ও ধর্ষণ রোধ করতে এই টিম টহল ও পেট্টোল ডিউটি জোরদার করবে। এ ধরণের ঘৃণ্য অপরাধ যাতে আর না ঘটে সেই জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন স্থানে বৈঠক করবে। সবশেষে তিনি আরো বলেন, ধর্ষণ প্রতিরোধ টিম কোতোয়ালী মডেল থানায় উদ্বোধন করা হয়েছে পর্যায়ক্রমে জেলার প্রতিটি থানায় উদ্বোধন করা হবে।

 

  • সর্বশেষ