শিরোনাম
◈ বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলার সাক্ষ্য ট্রাইব্যুনালে ◈ কম্পিউটারের ঝুপড়ি ঘরেই কোটি গ্রাহকের তথ্য! এনআইডি থেকে কললিস্ট সবই পাওয়া যায় সালামের কাছে (ভিডিও) ◈ মাহদী আমিন-দীনেশ ত্রিবেদীর বৈঠক, শিক্ষা-প্রযুক্তিতে সহযোগিতা নিয়ে আলোচনা ◈ সংসদের প্রতি মিনিটে ব্যয় ৩ লাখ ৫৬ হাজার, ৬০ দিনে ৭০৩ কোটি ◈ ভুয়া গ্রামীন লোনের ভয়ংকর ফাঁদ, প্রতারণায় অভিযুক্ত মাহিনের বিলাসী জীবন!(ভিডিও) ◈ দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী ◈ পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল, পদোন্নতি পেলেন ৩ ডিআইজি ◈ পারদ নিষিদ্ধের এক যুগ পরও অ্যামাজন-টেমুতে বিক্রি হচ্ছে বিষাক্ত ত্বক ফর্সাকারী ক্রিম ◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুরে সমাজসেবা অধিদফতরের মাঠকর্মী খুন

ডেস্ক নিউজ: পৌরশহরের তাঁতিপাড়ায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফারুক হোসেন (৪০) তাঁতিপাড়ার মৃত ফজিলা খাতুনের ছেলে। তার বাবা সাখাওয়াত বহু আগে থেকে অন্যত্র থাকেন।

নিহতের দুটি ছেলেসন্তান রয়েছে। বড় ছেলে নাহিদ (১২) এবং ছোট ছেলে নবাব (৪)। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে মেহেরপুর সদর থানা মোড়ের একটি দোকান থেকে কয়েল কিনে বাড়ি ফিরছিলেন ফারুক।

বাড়ির ঠিক ২০ গজ আগে কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে পেছন দিক থেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

এতে তার ঘাড়, পিঠ ও পায়ে গভীর ক্ষত সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাবিবুর রহমান যুগান্তরকে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন।

তিনি বলেন, নিহতের ঘাড়, পিঠ ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারাখান জানান, নিহতের বাড়ির ঠিক ২০ গজ দূরে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি।

তিনি বলেন, পুলিশের একাধিক দল এরই মধ্যে অভিযানে নেমেছে। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফারুক ২০০৮ সালে মেহেরপুর সমাজসেবা অধিদফতরের রাঁধুনি হিসেবে চাকরিতে যোগদান করেন। পরে বিভাগীয় পরীক্ষা দিয়ে মাঠকর্মী হিসেবে পদোন্নতি লাভ করেন।

এর আগে তিনি মেহেরপুর পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচনও করেন। মাত্র কয়েক ভোটে পরাজিত হন। তার মা ফজিলা খাতুনও পৌরসভার সংরক্ষিত মহিলা মেম্বার পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। বাবা মেহেরপুরের গাংনী সাবরেজিস্ট্রি অফিসের দলিললেখক। সূত্র: জাগো, যুগান্তর নিউজ, সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ