শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫০ ঘণ্টা সার্জারিতে জোড়া মাথা আলাদা

হ্যাপি আক্তার: [২] সাফা ও মারোয়া পাকিস্তানের সাড়ে তিন বছরের জোড়া মাথার এই জমজ শিশু দুটিকে সফলভাবে আলাদা করা হয়েছে লন্ডনের একটি হাসপাতালে। গ্রেট অর্মন্ড স্ট্রিট হাসপাতালে তাদের চিকিৎসার খরচ দেন একজন ব্যবসায়ী। বিবিসি বাংলা

[৩] পাকিস্তানী জমজ শিশু দুটি জোড়া মাথা নিয়ে জন্মেছিলো। মারোয়া ও সাফাকে লন্ডনে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে আলাদা করা হয়েছিলো।

[৪] সাফা ও মারোয়ার মা জয়নাব বিবি বলেন, আল্লাহকে ধন্যবাদ, দুজনেই খুব ভালো আছে। তাদের অবস্থার অনেক উন্নতি হয়েছে।
মারোয়ার অনেক উন্নতি হয়েছে, আর এখন সামান্য সহায়তা দরকার। সৃষ্টিকর্তা চাইলে সে দ্রুতই হাঁটা শুরু করবে। আমরা সাফার দিকে লক্ষ্য রাখছি এবং তার ভালো যত্ন নেবো, সেও হাঁটা শুরু করবে।

[৫] তাদের মাথাটি একটি লম্বা নলের মতো সাফা ও মারোয়ার খুলি যুক্ত ছিলো। তাদের ব্রেইন ছিলো বিকৃত ও জড়ানো। সেটি আলাদা করতে চিকিৎসক ও জৈব জিজ্ঞানীদের বড় একটি দল কাজ করেছেন। এটির জন্য ৫০ ঘণ্টা সার্জারি করতে হয়েছিলো, যা চার মাস ধরে চলেছিলো।

[৬] দ্বিতীয় অপারেশনের সময় মারোয়া প্রায় মারাই যাচ্ছিলো। এজন্য যুক্ত রক্তনালীর বেশির ভাগটা তাকে দেয়া হয়েছিলো। কিন্তু এর জন্য সাফার একটি স্ট্রোকও হয়েছিলো। এখন তার বাম পাশে দুর্বলতা আছে এবং বুদ্ধিবৃত্তিক বিকলতা কাজ করছে।

[৭] প্রধান সার্জন ওয়াসে জেলানি বলেন, আমি মনে করি মারোয়া খুবই ভালো করছে এবং ভালো উন্নতি করছে। আমি যখন পুরো পরিবারটির দিকে তাকাই, হ্যাঁ, আমি সম্ভবত ঠিক জিনিসটাই করছি। ওই পরিবারটির জন্য কিন্তু ব্যক্তি সাফার জন্য আমি নিশ্চিত নই। সার্জজন হিসেবে এটাই আমার সিদ্ধান্ত, একটি টিম হিসেবে এটাই আমাদের সিদ্ধান্ত। আর সিদ্ধান্ত নিয়েই আমাদের বাঁচতে হবে।

[৮] যুক্তরাজ্যে দুই বছর থাকার পর ওই পরিবারটি এখন পাকিস্তানে ফিরেছে। তিন বছরের শিশু দুটি শেখার ক্ষেত্রে ও শারীরিকভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। কিন্তু তাদের মা তাদের নিয়ে আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়