শিরোনাম
◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ১০০ রুপি অতিক্রম করলো পেঁয়াজের দর, আমদানি বাঁধা দূর করলো কেন্দ্র সরকার

আসিফুজ্জামান পৃথিল: [৩] ভারী বৃষ্টির কারণে সরবরাহ বিঘ্ন ঘট্য় ভারতের মূল পেঁয়াজ উৎপাদন এলাকা মহারাষ্ট্রের মুম্বাই ও পুনেতে পেঁয়াজের দাম এভাবে বেড়ে গেছে। বেশ কয়েক দিন ধরেই পেঁয়াজের দর বাড়ছিলো। ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] দিল্লিতে পেঁয়াজের দর কিছুটা কম। সেখানে এক কেজি পুরাতন পেঁয়াজ ১০০ ও নতুন পেঁয়াজ ৮০ রুপিতে বিক্রি হচ্চে। তবে নতুন পেঁয়াজের চাহিদা নেই বললেই চলে বলে জানাচ্ছেন বিক্রেতারা। ক্রেতারা বলছেন, এই দামে পেঁয়াজ কেনা বেশিরভাগের পক্ষেই একেবারে অসম্ভব। এনডিটিভি

[৫] ভারতে পেঁয়াজ আমদানির ব্যাপারে শক্ত বিধিনিষেধ আছে। তারা বিশ্বের অন্যতম বৃহৎ পেঁয়াজ রপ্তানিকারক। অবশ্য মাস খানেক আগেই তারা রপ্তানি নিষিদ্ধ করেচে। পরিস্থিতি সামলাতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সব ধরণের আমদানি বিধিনিষিধ শিথিল করেছে কেন্দ্র সরকার। ব্যবসায়ীদের দ্রুত এলসি খোলারও আহ্বান জানানো হয়েছে। দ্য হিন্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়