শিরোনাম
◈ গ্যাস লিকেজ: এক বিস্ফোরণে তিনজনের মৃত্যু, নিঃশেষ একটি পরিবার ◈ নতুন রাষ্ট্রপতি নির্বাচন: ইসি-স্পিকার বৈঠকেই চূড়ান্ত হবে রোডম্যাপ ◈ গোপনে কারামুক্ত হলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ ◈ ‘নার্স গালাগালি করে’ শরণখোলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীর নালিশ (ভিডিও) ◈ ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা ◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের ওয়াকো চেস ক্লাবকে বিধ্বস্ত করে জয় পেয়েছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব

রাহুল রাজ: [২] চেস ডটকম আয়োজিত ক্লাবস লিগের সেশন-২ এর প্রি-সেশন ম্যাচে যুক্তরাষ্ট্রের ওয়াকো চেস ক্লাবকে রেপিড এবং ব্লিট্জ এ রীতিমতো বিধ্বস্ত করে জয় পেয়েছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব।

[৩] ১৭ অক্টোবর, রাত ১০:৩০ মিনিট থেকে চেস ডটকম এ অনুষ্ঠিত রেপিড এবং ব্লিট্জ ম্যাচে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব যথাক্রমে ১৬-২ এবং ৭.৫-০.৫ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে। রেপিড এবং ব্লিট্জ এর কোন ম্যাচেই উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের কোন প্লেয়ার কোন খেলায় হারেনি।

[৪] রেপিডে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ১৪ টি বোর্ডে জয়ের পাশাপাশি ড্র হয়েছে ৪ টি বোর্ডে। আর ব্লিট্জএ উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ৭ টি বোর্ডে জয়ের সাথে একটিমাত্র বোর্ডে ড্র হয়েছে।

[৫] প্রি-সেশন প্র্যাকটিস ম্যাচে ক্লাবের এই চমকপ্রদ জয় আগামী নভেম্বর মাস থেকে শুরু হওয়া ক্লাবস লিগ সেশন-২ এ ক্লাবকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেন।

[৬] উল্লেখ্য যে, এবছরের শুরুতে অনুষ্ঠিত ক্লাবস লিগ সেশন-১ এর ডিভিশন "এ" তে ১১৫ টি দেশের ১৩৭ টি ক্লাবের মধ্যে ৮ম স্থান লাভ করে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়