শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা না তুললে মার্কিনীদের আটকের হুঁশিয়ারি দিল চীন

রাশিদুল ইসলাম : [২]যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতে যে সব চীনা শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা চলছে তা না তুলে নেওয়া হলে চীনে মার্কিন নাগরিকদের আটক করা হবে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদেন এমনটাই বলা হয়েছে।

[৩] বিভিন্ন মাধ্যমে চীন এ ধরনের বার্তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। গত ১৪ সেপ্টেম্বর মার্কিন স্বরাষ্ট্র দফতর এক পরামর্শ জারি করে মার্কিন নাগরিকদের চীনে যেতে নিষেধ করে। সেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নাগরিকদের আটক করে সেই দেশের উপর চাপ তৈরি করতে পারে চীন।

[৪] হোয়াইট হাউস মার্কিন স্বরাষ্ট্র দফতরকে একটি ইমেইলে জানিয়েছে চীনের ওপর চাপ তৈরির পাশাপাশি চীনে বসবাসকারী মার্কিনীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেয়া হয় সে ব্যবস্থা নিতে। ওয়াশিংটনের চীনা দূতাবাসের তরফে কিছু জানানো হয়নি।

[৫] জুলাই মাসে এফবিআই তিন চীনা নাগরিককে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে অভিযোগ চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্য হওয়ার পরে যুক্তরাষ্ট্রে গবেষণার জন্য ভিসার আবেদন করেছিলেন তারা। তাদের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ১০ বছরের জেল ও ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে। এতে ক্ষুব্ধ চীন পাল্টা ব্যবস্থা নিচ্ছে।

[৬] যুক্তরাষ্ট্রে পড়তে আসা হাজারের বেশি চীন শিক্ষার্থীর ভিসা বাতিল হয়ে গেছে। যুক্তরাষ্ট্র নিরাপত্তার কারণ দেখালেও এটিকে মানবাধিকার লঙ্ঘন বলছে চীন।

  • সর্বশেষ