শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৮ অক্টোবর, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টার্লিংয়ের গোলে জয়ে ফিরলো ম্যানচেষ্টার সিটি

স্পোর্টস ডেস্ক : [২] যার পরনাই লড়াইয়ের পর রাহিম স্টার্লিংয়ের গোলে নিজেদের মাঠে আর্সেনালকে হারিয়েছে কোচ পেপ গুয়ার্দিওলার ম্যানচেষ্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে শনিবার (১৭ অক্টোবর) রাতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ ব্যবধানে জিতেছে সিটি। গত মৌসুমে এখানে ৩-০ গোলে জিতেছিল তারা।

[৩] চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে গত জুনের পর মাঠে ফেরেন সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ঘরের মাঠে শুরু থেকে আর্সেনালকে চেপে ধরে স্বাগতিকরা। দ্বিতীয় মিনিটে স্টার্লিংয়ের পাস থেকে রিয়াদ মাহরেজের শটে পোস্টের একটু বাইরে দিয়ে যায় বল।

[৪] ২৩তম মিনিটে মেলে গোলের দেখা। আগুয়েরোর বাড়ানো বল ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে ফিল ফোডেনের নেওয়া শট ফেরান গোলরক্ষক। ফিরতি বল ফাঁকা জালে পাঠান স্টার্লিং।

[৫] ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনাল বিরতির পর আক্রমণে ধার বাড়ায়। কিন্তু সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে যাত্রা শুরু করলেও লেস্টার সিটির বিপক্ষে হেরেছিল সিটি। এরপর ড্র করে তারা লিডস ইউনাইটেডের মাঠে। চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে গুয়ার্দিওলার দল। এক ম্যাচ বেশি খেলা আর্সেনাল তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে। - বিডিনিউজ/ গোল ডটকম

 

  • সর্বশেষ