শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২০, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দা ইউরোপের, শান্তির পথে বাধার আশঙ্কা

সিরাজুল ইসলাম: [২] জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়েছেন। আলজাজিরা

[৩] এতে বলা হয়, এ বসতি স্থাপন আন্তর্জাতিক আইন লঙ্গন। দ্বিজাতি সঙ্কট সমাধান; শান্তি আলোচনা এবং ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত বন্ধের পথে বাধা হয়ে দাঁড়াবে। পক্ষগুলোর মধ্যে আস্থা তৈরি হবে না। তারা বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন। বিবিসি

[৪] অধিকৃত পশ্চিম তীরে এ সপ্তাহে ৩ হাজার বসতি স্থাপনের অনুমতি দিয়েছে ইসরায়েল। ৮ মাস সেখানে বসতি সম্প্রসারণ বন্ধ রেখেছিলো দেশটি।

[৫] আন্তর্জাতিক আইনে সেখানে বসতি স্থাপন অবৈধ। ফিলিস্তিনের কর্মকর্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে- দ্বিজাতি রাষ্ট্র সমস্যা সমাধানের প্রধান বাধা বসতি স্থাপন। আরব নিউজ

[৬] বসতি পর্যবেক্ষক গ্রুপ পিস নাউ বলছে, নতুন অনুমতি পাওয়ায় এ বছর পশ্চিম তীরে ইসরায়েলি বসতি হবে ১২ হাজার ১৫০টি। ২০১২ সালে পর্যবেক্ষণ শুরু করে। এ বছর সর্বোচ্চ সংখ্যক বসতি অনুমতির অনুমোদন দিয়েছে ইসরায়েল। রয়টার্স
[৭] ইউরোপিয় মন্ত্রীরা বলছেন, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিও বসতি সম্প্রসারণের কারণে ব্যাহত হবে।

[৮] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু এ ক্ষেত্রে রিয়াদ জোর দিয়েছে ফিলিস্তিন ইস্যুতে। ইরনা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়