শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৈশ্বিক অর্থনীতিতে ৯ ট্রিরিয়ন ডলার যোগ করবে করোনাভাইরাস ভ্যাক্সিন

আসিফুজ্জামান পৃথিল: [২] আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জিওরগিয়েভা জানিয়েছেন করোনাভ্যাক্সিন নিয়ে আন্তর্জাতিক সহায়তা বিশ্ব অর্থনীতির সুদিন ফেরাতে পারে এবং শুধু ব্যাক্সিন থেকেই ২০২৫ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে যোগ হতে পারে আরও ৯ ট্রিলিয়ন ডলার। আল জাজিরা

[৩] আইএমএফ এর স্খায়ী কমিটির বৈঠকের পর জিওরগিয়েভা যুক্তরাষ্ট্র ও চীনকে তাদের অর্থনীতি সচল রাখারও আহ্বান জানান। তিনি বলেন, এতে করেই বিশ্ব অর্থনীতি আরও দৃঢ় হবে। তার মতে বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অবশ্যই ভ্যাক্সিনের সুষম বন্টন নিশ্চিত করতে হবে। নাহলে ভ্রমণ ও বাণিজ্য কখনই আত্মবিশ্বাসের সঙ্গে করা যাবে না। ফাইনানশিয়াল টাইমস

[৪] তিনি বলেন, ‘আমরা যদি সব জায়গায় দ্রুত উন্নতি চাই, আমরা দ্রুত অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠবো। ২০২৫ সালের মধ্যে আমরা বিশ্ব অর্থনীতিতে আরও ৯ লাখ কোটি ডলার যুক্ত করতে সক্ষম হবো। তবে আমাদের অবশ্যই ধনি ও দরিদ্র দেশগুলোর আয় বৈষম্য মাথায় রাখতে হবে। সিএনবিসি

[৫] বিশ্বে বর্তমানে যেই টিকাগুলো এগিয়ে আছে অধিকাংশই তৈরি হচ্ছে ধনী দেশগুলোতে। এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলো প্রয়োজনীর মাত্রার চেয়ে ৩ গুন বেশি টিকা আগাম অর্থ দিয়ে বুক করে রেখেছে। ফলে বিশ্বজুড়ে গরিব দেশগুলোর বঞ্চিত হবার শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়