শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বল বিল্ডিং চিহ্নিত ও পরিত্যক্ত ভবন অপসারণের সুপারিশ

মনিরুল ইসলামঃ [২] শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বল বিল্ডিং চিহ্নিত ও পরিত্যক্ত ভবন অপসারণের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার স্থান করতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও জেলা প্রশাসককে জোরালো ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আফছারুল আমীন। বৈঠকে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া ও গোলাম কিবরিয়া টিপু এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৪] কমিটি সূত্র জানায়, কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রতি উপজেলায় অন্ততঃ একটি করে টেকনিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পণা রয়েছে। ইতোমধ্যে এই পরিকল্পণা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক স্বল্পতা নিরসনের লক্ষ্যে শূন্য পদে নিয়োগের কার্যক্রম যথাশীঘ্রই শুরু হবে। কমিটির পক্ষ থেকে এই কার্যক্রম দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

[৫], বৈঠকে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ বিলটি আরো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজন সাপেক্ষে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়। এছাড়া শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সক্ষমতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করা হয়।

  • সর্বশেষ