শিরোনাম
◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়? ◈ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইএসডিবির সঙ্গে চুক্তি সই ◈ জাতীয় গ্রিডে বাড়ছে গ্যাস, কাল আসছে আরও এক এলএনজি কার্গো ◈ জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’ ◈ বয়স জালিয়াতির কার‌ণে এক সঙ্গে ৫০০ জন কু‌স্তি‌গির বহিষ্কার ◈ ‘যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে ফের সৌদি আরব’

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৮:৩২ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমতলীতে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

জিয়া উদ্দিন: [২] বরগুনার আমতলীতে মারিয়া আক্তার (১৮) নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

[৩] বুধবার দুপুর ১২ টার দিকে পিতা সোলায়মান সরকারের বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আজ মরদেহের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

[৪] পরিবার সূত্রে জানাগেছে, গত এক বছর পূর্বে উপজেলার চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামের বাবুল মৃধার পুত্র ভাড়ায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের চন্দ্রা গ্রামের সোলায়মান সরকারের কন্যা মারিয়া আক্তারের প্রেমের সম্পর্ক করে গোপনে বিয়ে হয়। পরে উভয় পক্ষের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়। এরপর রাকিবুল ইসলাম জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে রাজমিস্ত্রির শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

[৫] অপরদিকে স্ত্রী মারিয়া সন্তান সম্ভাবা হলে তাকে স্বামী রাকিবুল ইসলাম মাস খানেক পূর্বে শ্বশুর সোলায়মান সরকারের বাড়ীতে রেখে যায়। সেই সময় থেকে স্ত্রী মারিয়া তার পিতার বাড়ীতেই অবস্থান করছেন। পিতার বাড়ীতে থাকা অবস্থায় বুধবার দুপুর ১২টার দিকে সবার অজান্তে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মারিয়া পিতা সোলায়মান সরকারের বাড়ীর উত্তর পাশের বারান্দার চালের রুয়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্বজনরা ঘরের বারান্দায় মারিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নামিয়ে থানায় নিয়ে আসে। ঘটনার সময় স্বামী রাকিবুল ইসলাম ঢাকায় অবস্থান করেছিলো। তবে আত্মহত্যা কারণ জানা যায়নি।

[৬] পুলিশ গতকাল (সোমবার) মারিয়ার মরদেহের ময়না তদন্ত করতে চাইলেও উভয় পরিবারের পক্ষ থেকে মরদেহের ময়না তদন্ত না করতে আপত্তি জানানো হয়। পুলিশ উভয় পরিবারের আপত্তি উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে মারিয়ার মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করেন।

[৭] নিহতের পিতা সোলায়মান সরকার জানান, আমার মেয়ে সন্তান সম্ভাবা মারিয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে তা তিনিসহ পরিবারের কেউ বলতে পাছেন না।

[৮] আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে। গতকাল উভয় পরিবার মরদেহের ময়না তদন্ত করতে অপরাগতা প্রকাশ করলেও আজ সকালে মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ