শিরোনাম
◈ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ গাজীপুর-আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, দেড় শতাধিক কারখানায় ছুটি; পুলিশের গাড়িতে আগুন, আহত সাংবাদিক ও বিজিবি সদস্য ◈ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দায় স্বীকার, ফেসবুক পোস্টের সূত্র ধরে আটক ◈ টানবাজারে ৮১.৬ টন কেমিক্যালের সন্ধান, বন্ড সুবিধার ৪৫ টন কেমিক্যাল উধাও ◈ ১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয় ◈ উচ্চশিক্ষায় সাড়ে আট লাখ আসন ফাঁকা থাকার শঙ্কা, সংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ◈ রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ইসরা‌য়েল ও আ‌মে‌রিকার মোকা‌বিলায় ইরান নতুন টা‌র্গেট প্রস্তুত কর‌ছে, এবারের জবাব হবে আরও কঠোর ◈ বিপিএল বন্ধের প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে: লুৎফর রহমান বাদল ◈ গাজীপুরে শ্রমিক অসন্তোষ অব্যাহত, মহাসড়কে বিক্ষোভ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ফার্স্ট ভোট সেকেন্ড ভদকা’ এরকমও বিজ্ঞাপন নির্বাচন উপলক্ষে প্রচার হচ্ছে মার্কিনি টিভিতে

দেবদুলাল মুন্না:[২] ভোটারদের কাছে ফোন করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, টিভিতে বিজ্ঞাপন দিয়ে এমনকি মিডিয়া তারকাদের দিয়েও ভোট চাইছেন তারা। ইউএসএন টিভিতে কয়েকদিন থেকে এবসিউল্যুট ভদকা মদ কোম্পানী একটি কিজ্ঞাপন প্রচারিত হচ্ছে যেখানে একথা লেখা আছে এবং বলা হচ্ছে ‘ডিয়ার আমেরিকা, আপনার ভোট নির্বাচনকে সাপ বা আলোড়নে পরিণত করতে পারে।’

[৩] মার্কিন প্রবাসী সাংবাদিক আনোয়ার শাহাদাত এ তথ্য জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপন অপসারণ করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিজ্ঞাপনে এমন একটি প্রতীক ব্যবহার করা হয় যেটির সঙ্গে জার্মানির কুখ্যাত নাৎসি বাহিনীর প্রতীকের মিল রয়েছে।

[৪]ফেসবুক দাবি করেছিল, বিজ্ঞাপনে লাল ত্রিভুজ আকারের একটি চিহ্ন ব্যবহার করা হয়েছে যা নাৎসি বাহিনীদের পক্ষ থেকে ব্যবহার করা হতো। এদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের পক্ষ থেকে বলা হয়েছিল, যে কট্টর বামপন্থী দল আন্তিফাকে উদ্দেশ্য করে তারা ওই প্রতীক ব্যবহার করেছিল। আন্তিফা দলটি যুক্তরাষ্ট্রে ফ্যসিবাদি বিরোধী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।

[৫] একসময় রোমান্টিক কমেডি হিসেবে ‘অল রোডস লিড টু রোম’ যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেখানে পরিণত ভালোবাসার নগরী হিসেবে রোমকে দেখানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘অল ইলেকশনস লিড টু ফ্লোরিডা’ হয়ে উঠেছে। আসছে ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ের দৃশ্যত মাঠ এখন ফ্লোরিডা। ফলে ‘ফ্লোরিডা লেখা টি-শার্ট পরছেন অনেকে এবং ট্রাম্প ও বাইডেন দুই শিবিরই ‘অল ইলেকশনস লিড টু ফ্লোরিডা’ কথাটা সুর মিলিয়ে গাইছেন।

  • সর্বশেষ