শিরোনাম
◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর ◈ নির্বাচন ও গণভোট নিয়ে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ◈ চাকরির প্রস্তাব প্রধান উপদেষ্টার, জবাবে যা বললেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৫ অক্টোবর, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ইলিশ মাছ পরিবহনের দায়ে ৬জনকে অর্থদন্ড

অহিদ মুকুল : [২] নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরে পরিবহন করায় ৬জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ।বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক স্থানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাাজিস্ট্রেট ও উপজেলা কমিশনার ভূমি সরোয়ার সালামের আদালতে ৪হাজার ৫০০টাকা অর্থদন্ড দেওয়া হয়।

[৩] সূত্রে জানা যায়, বুধবার সকালে হাতিয়ার চরগাসিয়া গ্রামের ৩ জেলেকে ১৬ পিস ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় উপজেলার আফাজিয়া বাজারে আটক করে নৌ পুলিশ। একই দিন কোষ্টগার্ড উপজেলার তমরদ্দি মেঘনা নদীতে একটি যাত্রীবাহী ট্রলারে তল্লাশি করে ১৫ পিস ইলিশ মাছসহ ৩জনকে আটক করে।

[৪] পরে হাতিয়া উপজেলা কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার সালামের আদালতে হাজির করলে এ অর্থ দন্ডাদেশ দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন হাতিয়া নৌ পুলিশ ও হাতিয়া কোষ্টগার্ডের সদস্যরা।

[৫] উল্লেখ, ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় সরকার হাতিয়াসহ উপকুলীয় ২০টি জেলায় নদীতে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করে।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়