শিরোনাম
◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৪ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সা-রিয়াল মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : [২] মৌসুমের প্রথম এলক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত হলো। ক্যাম্প ন্যুয়ে আগামী ২৪ অক্টোবর শনিবার হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচটি।

[৩] লা লিগা লিগ কর্তৃপক্ষ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। ডাগআউটে এটিই হবে জিনেদিন জিদান ও রোনাল্ড কোমানের প্রথম সাক্ষাৎ। গত অগাস্টে কিকে সেতিয়েনকে বরখাস্ত করে ডাচ কোচ কোমানকে নিয়োগ দেয় বার্সেলোনা।

[৩] গত মৌসুমে লিগে ক্যাম্প ন্যু স্পেনের ঐতিহ্যবাহী দুই দলের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। ফিরতি ম্যাচে গত ১ মার্চ সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল জিতেছিল ২-০ গোলে। এরপর আর দেখা হয়নি তাদের।

[৫] গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে রিয়ালের চেয়ে একদিন বেশি বিরতি পাচ্ছে বার্সেলোনা। শনিবারের ক্লাসিকোর আগে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফেরেন্সভারোসের বিপক্ষে খেলবে কোমানের দল। পরদিন নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হবে রিয়াল।

[৬] আন্তর্জাতিক বিরতির আগে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন্স রিয়াল। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান পাঁচ নম্বরে। - গোল ডটকম

  • সর্বশেষ