শিরোনাম
◈ ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করে প্রজ্ঞাপন জারি ◈ নেতানিয়াহু ক্ষমতা হারালে কি থামবে মধ্যপ্রাচ্যের সংঘাত? ◈ তানজিম সাকিবের নাম তোলা হয়‌নি ডি থ্রি ট্রফির নিলামে ◈ খাদ্যশস্য সংরক্ষণে পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ ◈ অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ◈ লালমনিরহাটের সীমান্তে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ (ভিডিও) ◈ বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর ◈ আপনারা পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করিয়েন না, নিজেরাও ব্ল্যাকমেইল হইয়েন না: আইজিপি (ভিডিও) ◈ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: প্রার্থী ঘোষণা করেছে বিএনপি ◈ অতিরিক্ত আহরণ ও দূষণে চাপে সামুদ্রিক মৎস্যসম্পদ, পাঁচ বছরে কমেছে মাছ ধরা ১৬.৫৭ শতাংশ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়োগের নামে প্রতারণার অভিযোগে আটক তিনজন

সুজন কৈরী : [২] দেশব্যাপী ডিলার নিয়োগের নামে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্র কথিত ‘আলীবাবা গ্রুপের’ ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১। প্রতারণার শিকার কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর ক্যান্টনম্যান্টের বারিধারা এলাকায় প্রতিষ্ঠানটির অফিসে অভিযান চালায় র‌্যাবের এই ব্যাটালিয়ন।

[৩] এ সময় মেহেদী হাসান (২৮), তপন কুমার সরকার (৪৯) ও সাইফুল আলম (৪৫) নামের তিন জনকে আটক করা হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি থেকে সরকারি অনুমোদনহীন বাবা ব্র্যান্ডের লোগোযুক্ত পণ্য বাবা ফ্রুট, বাবা আইস ললি, বাবা আপ, বাবা আমব্রেলা চকোলেট, ডিলার নিয়োগের ফরম, ব্যাংক জমা রশিদ, পণ্য অর্ডার কাটা বই, পণ্য সাইজ ও মূল্য তালিকা, সয়াবিন তেলের লেবেল, ভিজিটিং কার্ড, বেতন সীট এবং পণ্যের ক্যাটালগ জব্দ করা হয়েছে।

[৪] র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার (সিপিএসসি) অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র আলীবাবা ব্র্যান্ডকে নকল করে ‘আলীবাবা গ্রুপ’ নামে ফেসবুক পেজ ব্যবহার করে পণ্য বাজারজাত করতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ডিলার নিয়োগের প্রচারণা চালাচ্ছিল। তাদের প্রতারণামূলক চটকদার বিজ্ঞাপনের প্রচারণা দেখে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা আকর্ষিত হয়ে তাদের সাথে যোগাযোগ করে। রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে ‘আলীবাবা গ্রুপ’ নামক প্রতিষ্ঠানে সাধারণ ব্যবসায়ীদের ডেকে নিয়ে বিএসটিআই’র লোগো ব্যবহার করা বাবা ব্র্যান্ডের বিভিন্ন ভূয়া পণ্য দেখায়। এরপর ফাঁদে ফেলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করে সত্যতা পাওয়ার পর অভিযানটি চালানো হয়েছে।

[৫] আটকদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা জানান, আটকরা কথিত আলীবাবা গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর ওরফে আকাশ চৌধুরী ওরফে আবীর চৌধুরী, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস মীম এবং কোম্পানির এমডি শাহাবুদ্দিন আহম্মেদের যোগসাজশে দীর্ঘদিন ধরে ডিলার নিয়োগের নামে পরিকল্পিতভাবে প্রতারণা করছিল। প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করছিল। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ও পলাতকদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ