শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলমাকান্দায় বিধবা নারীকে ধর্ষণ থানায় মামলা, ধর্ষক গ্রেপ্তার

মো. রিপন মিয়া: [২] নেত্রকোনার কলমাকান্দায় বিধবাকে (৩৫) দুই সন্তানের জনক জাকির হোসেনকে (৩৫) ধর্ষণের অভিযোগে আটক করেছে পুলিশ। সে পেশায় ইটভাটায় শ্রমিক।

[৩] এক সন্তানের জননী বিধবা নিজে বাদী হয়ে কলমাকান্দা থানায় ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণের মামলা দায়ের করেছেন। ধর্ষক জাকির হোসেন উপজেলার কালাইকান্দি গ্রামের মৃত আ. গফুরের ছেলে।

[৪] স্থানীয়রা জানান, এক সন্তানের জননী ভিকটিম নিজ গ্রাম থেকে পার্শ্ববর্তী খারনৈ ইউনিয়নের বাউসাম গ্রামে পাওনা টাকা আদায়ের জন্য যাচ্ছিল। এ সময় পার্শ্ববর্তী রংছাতী কালাইকান্দি গ্রামের জাকিরের সাথে দেখা হয় বিধবা নারীর। ভিকটিমের সাথে আগে থেকে জাকির হোসেন পূর্ব পরিচিত ছিল।

[৫] পথে তাদের দু’জনের দেখা হলে জাকির ভিকটিমকে বলে আমিও বাউসাম কান্দাপাড়া গ্রামের দিকে যাচ্ছি বলে তার ভাড়া করা মোটর সাইকেলে ভিকটিমকে তোলে। বাউসাম গ্রামের কাছাকাছি আসলে ভাড়া করা মোটর সাইকেলটি বিদায় করে দেয় জাকির।

[৬] পরে বাউসাম গ্রামের মো. আ. কুদ্দুছ মিয়ার বসত বাড়ির পূর্ব পাশে লাউ ক্ষেতে মাঁচার কাছে কলা গাছের আড়ালে ভিকটিমকে ধর্ষণ করে। ভিকটিমের আত্মচিৎকারে আশপাশে লোকজন এসে উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং ধর্ষক জাকির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

[৭] কলমাকান্দার থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল ইসলাম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ