শিরোনাম
◈ ইথানলের উৎপাদন বাড়লেও নেই চাহিদা, ৭০০ কোটি লিটার উদ্বৃত্ত নিয়ে বিপাকে ভারত ◈ শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা! ◈ বার বার বিমান বাংলাদেশে স্বর্ণের চালান ও কর্মীসহ আটক: ‘স্বর্ণের খনি’ হয়ে উঠছে উড়োজাহাজ? ◈ চট্টগ্রাম বন্দরে ট্রেইলার শ্রমিককে মারধরের অভিযোগ, বন্ধ কনটেইনার ডেলিভারি ◈ মিরপুরে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা ◈ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় এজহারভুক্ত আসামী গ্রেফতার মিজানুর রহমান ◈ দেশে চুরি হওয়া ফোন চীনে কিনে সেটি আবার ঢাকায়, প্র'তারিত বহু ব্যবসায়ী (ভিডিও) ◈ নীরবে খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, ২৮ বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন ◈ সৌদি আরবে থাকা বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ◈ রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি-২ দল

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ১৩ অক্টোবর, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নতুন সভাপতি ডিসেম্বরে আইসিসির দায়িত্ব নিবেন

স্পোর্টস ডেস্ক : [২] টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি পদ থেকে গত ১ জুলাই পদত্যাগ করেন শশাঙ্ক মনোহর। এরপর থেকেই খালি রয়েছে আইসিসির এই শীর্ষ পদটি। নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অন্তবর্তীকালীন দায়িত্ব পালন করবেন ডেপুটি ইমরান খাওয়াজা।

[৩] এবার আইসিসির পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম পাঠানোর জন্য বলা হয়েছে। এর সময়সীমা দেয়া হয়েছে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত। আইসিসির বর্তমান বা সাবেক পরিচালকদের মধ্যে যে কেউ নিজেদের নাম জমা দিতে পারবেন। এই বিষয়টি তদারকি করবেন আইসিসির অডিট কমিটির একজন স্বতন্ত্র চেয়ারম্যান।[৪] আইসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ড নিশ্চিত করেছে যে, পরবর্তী সভাপতির নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং ডিসেম্বরের প্রথম দিকেই এটি সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। নতুন চেয়ারম্যান নির্বাচনের পক্রিয়াটি অডিট কমিটির স্বতন্ত্র চেয়ারম্যানের তত্ত্বাবধানে চলছে।

[৫] আইসিসি'র সংবিধানে বলা আছে, সংস্থাটির চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার যোগ্য হতে হলে সম্ভাব্য প্রার্থীকে অবশ্যই আইসিসির সাবেক অথবা বর্তমান বোর্ড পরিচালক হতে হবে। এবং মনোনয়ন আগামী ১৮ অক্টোবর ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। প্রার্থীরা নাম জমা দিলেও তা ভোটিং পদ্ধতিতে সভাপতি নির্বাচিত হবে কিনা এই বিষয়ে কিছু জানায়নি আইসিসি। চলতি বছরের ডিসেম্বরেই নতুন সভাপতি দায়িত্ব নেবেন আইসিসির। - আইসিসি ওয়েবসাইট

  • সর্বশেষ