শিরোনাম
◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৭:১১ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিপক্ষের বল্লমের আঘাতে ঝিনাইদহে এক নারী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: [২] জেলার শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া তাতীপাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে সুফিয়া খাতুন (৫৪) নামে এক নারী নিহত হয়েছেন। সে সময় আহত হয়েছেন আরও ৫ জন। ভাংচুর করা হয়েছে ৫টি বাড়িঘর। সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৩] শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন ও গত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান জুলফিকার কাইসার টিপুর সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

[৪] এরই জের ধরে সোমবার সকালে ভাটবাড়িয়া গ্রামের টিপুর সমর্থক জালাল উদ্দিনের বাড়িতে ঢাল, শরকি, রামদা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় মামুনের সমর্থক আফজাল বিশ্বাসের অর্ধশত লোকজন।

[৫] এ সময় জালাল উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম ছেলেদের বাঁচাতে বাধা দিলে হামলাকারীদের বল্লমের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সুফিয়া বেগম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ