শিরোনাম
◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৭:০৫ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে ৫৬ মন্ডপে চলছে দূর্গাপূজার প্রস্তুতি

রাজেশ গৌড় : [২] সরকারি নির্দেশনা মেনে নেত্রকোনার দুর্গাপুরে মন্ডপে মন্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি চলছে।

[৩] মন্ডপগুলোকে নতুনত্ব সংযোজন করে ভক্তদের কাছে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ততার সীমা থাকতো না কারোই। কিন্তু এবার চলমান কোভিড-১৯ পরিস্থিতি সবকিছুই মলিন করে দিয়েছে। ধর্মীয় এ উৎসবটির সব কিছুতেই কাঁটছাট করা হয়েছে। নেই তেমন কোনো ব্যস্ততা। নেই সাজ সজ্জার-ধামাকাযজ্ঞ। প্রতিবারের মতো মন্ডপ সম্মুখে দৃষ্টি নন্দন গেইট নির্মাণের দৃশ্যও চোখে পড়ছে না এবার।

[৪] দুর্গাপুর উপজেলায় মোট ৫৬ মন্ডপে দূর্গাপুজার প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন করার জন্য দিনরাজ কাজ করছেন প্রতিমা শিল্পীরা। কিছু দিনের মধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ করে রংতুলির আঁচড়ে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করবেন বলে জানান প্রতিমা কারিগর গন।

[৫] যে কারণে কারিগররা ব্যস্তসময় পার করছেন। যদিও এ বছর প্রতিমা তৈরির মজুরি বিগত বছরের তুলনায় কম পাচ্ছে বলে জানান কারিগররা। তারা বলছে, করোনায় প্রতিমা তৈরির মজুরি কম নিতে হচ্ছে।
এবার দেবী দূর্গা আসবেন দোলায় আর যাবেন গজে। সরকারি নির্দেশনা মেনে পূজার আয়োজন ছোট পরিসরে করা হবে বলে জানান দুর্গাপুর পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল।
২১ অক্টোবর দেবী দূর্গার বোধনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে।

[৬] দূর্গাপুজাকে সামনে রেখে ইতিমধ্যে উপজেলা প্রশাসন ও দূর্গাপুর থানা পুলিশ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মন বিনিময় সভা করেছে। সব গুলো মন্দিরেই সুষ্ঠু,শান্তিপূর্ন ও ধর্মীয়ভাবে পূজাগুলো যাতে অনুষ্ঠিত ও সম্পন্ন করা যায় সে ব্যাপারে মন্দির কমিটিগুলোকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়া হবে । প্রত্যেকটি মন্দিরে পুলিশ এবং পুরুষ ও মহিলা আনসার সদস্য পূজা চলাকালীন সময়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ