শিরোনাম
◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৫:২৯ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে অনুষ্ঠিত হলো “স্টার্টআপ চট্টগ্রাম ইনকিউবেশন”

সালেহ্ বিপ্লব: [২] টেকনোলজি বিষয়ক উদ্যোক্তা এবং উদ্ভাবকদের নিয়ে প্রথমবারের মত বন্দরনগরী চট্টগ্রামে এ ইনকিউবেশন অনুষ্ঠিত হলো । শনিবার রেডিসন ব্লুর বে ভিউ-তে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের iDEA প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। উপস্থিত ছিলেন iDEA প্রকল্পের সিনিয়র পরামর্শক আর এইচ এম আলাওল কবির এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ।

[৩]  শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য যুবসমাজকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের “ডিজিটাল বাংলাদেশ” বিনির্মানে নতুনত্ব এবং উৎপাদনশীলতার দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি নলেজ বেইজড ইকোনমি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

[৪] অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক সকল স্টার্টআপকে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে ব্যবসায়ের উন্নয়নের মাধ্যমে একজন সফল উদ্যোক্তায় পরিণত হওয়ার আহ্বান জানান।

[৫] “স্টার্টআপ চট্টগ্রাম ইনকিউবেশন” হলো ৫০ দিনের একটি শিক্ষামূলক কর্মশালা যেখানে বাছাইকৃত স্টার্টআপদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে পিচ ডেক বানানো, নেটওয়ার্কিং, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন, ব্যবসায়িক ব্যবস্থাপনা, মার্কেটিং এবং ব্র্যান্ডিং, আইনি সহায়তা, বিজনেস মডেল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে যা স্টার্টআপদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে।

[৬] এই প্রশিক্ষণ শেষে স্টার্টআপগুলো বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে iDEA প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রি-সীড গ্র্যান্টের জন্য আবেদন করতে সক্ষম হবে এবং সরাসরি iDEA প্রকল্পের সিলেকশন কমিটির সামনে প্রি-সীড গ্র্যান্টের জন্য পিচিং করার সুযোগ পাবে। স্টার্টআপ চট্টগ্রাম ইনকিউবেটর প্রোগ্রামের মাধ্যমে মোট ১৬০ টি স্টার্টআপ আইডিয়ার মধ্য থেকে ২০ টি স্টার্টআপ নির্বাচন করা হয়।

[৭] এই আয়োজনের পার্টনার হিসেবে সহযোগিতা করেছে স্টার্টআপ বাংলাদেশ, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA) এবং লাইফ কোচ বাংলাদেশ।

  • সর্বশেষ