শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়েদের যৌন হয়রানির হাত থেকে বাঁচাতে পাশে থাকবে ফেসবুক

দেবদুলাল মুন্না: [২] রোববার এ ঘোষণা দিয়েছেন সংস্থার পক্ষে মার্ক জাকারবার্গ। ফেসবুকের নারী সুরক্ষা বিভাগের প্রধান সিন্ডি সাউথওয়ার্থ বলেছেন, আমরা মেয়েদের সরাসরি আলাপের সুযোগ দেয়ার বিষয়টি সব সময় গুরুত্ব দেই। ডিজিনেট

[৩] তবে অনলাইনে যেসব নারীরা যৌন হয়রানির শিকার হন আপাতত তাদের পাশেই ধাকবে ফেসবুক। অল্প বয়সী মেয়েদের যৗন হেনস্তার অভিজ্ঞতার কথা শুনে নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ। তারা কয়েকটি সেশনের মাধ্যমে তরুণ সমাজকর্মীদের অভিজ্ঞতার কথা শুনবে।

[৪] সিন্ডি সাউথওয়ার্থ ভার্জ নিউজকে বলেন, ইন্টারনেটে নারীদের হেনস্তা একটি মারাত্মক সমস্যা। আমরা ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছি। ফেসবুকে মেয়েদের নিরাপত্তার বিষয়টি সব সময় আলোচনায় থাকে। প্ল্যান ইন্টারন্যাশনালের জরিপ অনুযায়ী, ১৪ হাজার তরুণীর ৫৮ শতাংশ হেনস্তার শিকার। ওই জরিপে ২২ দেশের মেয়ে অংশ নেয়।

[৫] ইউনিসেফের পর্যালোচনা অনুযায়ী, অন্য শিক্ষার্থীদের তুলনায় যারা অনলাইনে ভয়ভীতির শিকার হয়, তাদের অ্যালকোহল ও মাদকে আসক্ত হওয়ার এবং স্কুল ফাঁকি দেওয়ার হার বেশি। এছাড়া তাদের পরীক্ষায় ফল খারাপ করা, আত্ম-সম্মান কমে যাওয়া ও স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ার সমূহ আশঙ্কা থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়