শিরোনাম
◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের ◈ এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ, জাতিসংঘের অনুমোদন ◈ আয়ারল‌্যা‌ন্ডের ডাবলিন বিমানবন্দরে সাঙ্গাকারাকে হেনস্থা, পরিবারকে হুমকি ◈ মাও' মন্ত‌ব্যে ক্ষমা চেয়েও রেহাই নেই এমবাপের, চীনে হোর্ডিং থেকে সরছে ছবি ◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বায়োফ্লকে মাছ চাষ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাহেরুল আনাম: [২] শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর সদরের নিউ বালুবাড়ী হাউজিং সুইমিং পুল মিলনায়তনে গওশেজ ভেঞ্জার এর আয়োজনে ও এক্যোয়া কালচার বিভাগ হাবিপ্রবি ড. প্রফেসর এবিএম কিবরিয়ার সভাপতিত্বে নতুন খামারি সৃষ্টির লক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

[৩] আলোচনা সভায় উপস্থিত ছিলেন,ফিশারিজ ডিপার্টমেন্ট হাবিপ্রবি প্রফেসর ড.জান্নতুল ফেরদৌস, জেলা মৎস কর্মকর্তা ড.এস এম রেজাউল করিম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দিনাজপুর মামুন হাসান চৌধুরী, বায়োফ্লক খামারী রুহুল আমিন সরকার,বায়োফ্লক উদ্দ্যোক্তা নিরাত আল-আশরাফি প্রমুখ।

[৪] এসময় প্রফেসর ড.জান্নাতুন ফেরদৌস বলেন, করোনা কালীন দেশে কর্মসংস্থান হারিয়েছে অনেক যুবক এখন পরিবারের বোঝা হয়ে বাসায় অবস্থান করছেন,শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ছোট কাজে নিয়োজিত হয়েছেন।

[৫] তাই আমি বলব বায়োফ্লক প্রদ্ধতিতে মাছ চাষ করে খুব সহজেই লাভবান হওয়া সম্ভব শুধু মনোবল অটুট রাখতে হবে। বায়োফ্লক প্রদ্ধতিতে মাছ চাষ করলে নিজে যেমন সাবলম্বী হয়ে উঠবে তেমনি পরিবারের সহযোগীতা করতে পারবেন বলে আমি মনে করি। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ