শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে পাঁচ ছিনতাইকারী ও দুই নারী মাদক কারবারি আটক

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে বুধবার (৭ অক্টোবর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য ও পোড়া ভিটা এলাকা থেকে ২নারী মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৩] থানা পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে ছিনতাইকারী চক্রটি দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় যাত্রী সেজে রিক্সায় ঘোরা ফেরা করে। রাস্তা ফাকা পেলেই সুযোগ বুঝে যাত্রীদের নিকট থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণঅলংকার ছিনিয়ে নেয়। বিশেষ করে নারী যাত্রীদের ভ্যানিটিব্যাগ ছিনতাই করে।

[৪] গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো- উত্তর দৌলতদিয়া আইনদ্দিন বেপারী পাড়া গ্রামের লুৎফর বেপারীর ছেলে শাহিদুল ইসলাম (২০),আক্কাছ মন্ডলের ছেলে মো. উজ্জল মন্ডল (২২), দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়া গ্রামের মো. বারেক সরদারের ছেলে মো.রবিন সরদার(২০), হারুন প্রামানিকের ছেলে মো. বিজয় প্রামানিক (২২) এবং পুড়াভিটা এলাকার মো. মোজাই মন্ডলের ছেলে মো. কালু মন্ডল (১৯)। গ্রেপ্তারকৃতদের নিকট থেকে কয়েক টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৫] অপর দিকে পুলিশ অন্য আরেক টি অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে আটক করেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো- দৌলতদিয়া পুড়াভিটা এলাকার মো. আলেক শেখের স্ত্রী মোছা. খোদেজা বেগম (৩৫) ও মো. মিজান শেখের স্ত্রী মোছা. রহিমা বেগম (৭০)। তাদের নিকট থেকে ৯ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারিদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

[৬] গোয়ালন্দ ঘাট থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুলাহ আল তায়াবীর বলেন, যাত্রীদের বাস টার্মিনালে চলাচলে এই ছিনতাইকারী চক্রটি মোবাইল সহ বিভিন্ন মালামাল ছিনতাই করতো। বিশেষ অভিযান চালিয়ে এদের কে গ্রেপ্তার করা হয়েছে। বাস টার্মিনালে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আরো অভিযান চালানো হবে বলে জানান তিনি। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ