শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৩১ রাত
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসান হাফিজ: জন্মদিনে কবি হেলাল হাফিজ বললেন, তৃষ্ণা যদি মিটেই যায়, তবে শিল্প-আকাঙ্ক্ষার মৃত্যু ঘটে

হাসান হাফিজ : ‘কষ্ট নেবে কষ্ট’ খ্যাত এই কবি বললেন, তৃষ্ণা যদি মিটেই যায়, তাহলে প্রবল তীব্র শিল্প-আকাক্সক্ষার কী হবে [৩] আজ ৭২ বছর পূর্ণ হলো কবি হেলাল হাফিজের। জন্মদিনে তাকে পুষ্পিত অভিনন্দন। ভালোবাসা। শ্রদ্ধা। একবার হাসপাতালে কবিকে দেখতে গেছি। কমবয়সী এক ডাক্তার কবির রক্তচাপ মাপছিলেন। সেই ডাক্তারকে বলি, ভাই তিনি কিন্তু বিখ্যাত রোগী। ভিআইপি। ডাক্তার মিষ্টি হেসে বললেন, ‘জানি। কষ্ট নেবে কষ্ট।’ অর্থাৎ এই তরুণ ডাক্তারটিও কবি হেলাল হাফিজের কবিতার অনুরাগী। জননন্দিত কবিতার উল্লেখ সেটাই প্রমাণ করে।

জীবন নিয়ে কবি হেলাল হাফিজ বলেন, যাপিত জীবন নিয়ে আমি তৃপ্ত নই। আবার, অনুতপ্তও নই। দেখো, কোনো প্রাপ্তিই কিন্তু চূড়ান্ত বিচারে পূর্ণ প্রাপ্তি নয়। তৃষ্ণা যদি মিটেই যায়, তাহলে প্রবল তীব্র শিল্প-আকাক্সক্ষার কী হবে? অতৃপ্তিই সে জন্য বেশি বেশি দরকার। তিনি বলেন, ‘যে জলে আগুন জ্বলে’ বের হয়েছিল ১৯৮৬ সালে। বের করেছিল অনিন্দ্য প্রকাশন। অনিন্দ্যর পর বের করে আসছে দিব্যপ্রকাশ। এ পর্যন্ত বইটির বৈধ সংস্করণ হয়েছে ৩৬টি। বাংলাদেশে আর কোনো কবিতার বইয়ের এতো বেশিসংখ্যক মুদ্রণ হয়নি।

জীবনের শেষ দিনগুলোর ইচ্ছের কথা বলতে গিয়ে হেলাল হাফিজ বলেন, জানি না শেষতক পরমায়ুতে কুলোবে কিনা। এমন কয়েকটা কবিতা লিখতে চাই, যেগুলো নিজেই বুঝে যেতে পারবো যে আমার অন্তর্ধানের পর স্থায়ীভাবে থেকে যাবে। এটাই সবচেয়ে বড় আকাক্সক্ষা আমার। সম্পাদনায় : দেবদুলাল মুন্না

  • সর্বশেষ