শিরোনাম
◈ নুসরাত হত্যা মামলা: সিরাজসহ ২ জনের ফাঁসি বহাল, ৪ জনের যাবজ্জীবন ◈ বার্সেলোনার বড় জয়, এল‌চে‌কে গোল বন‌্যায় ভাসা‌লো ◈ যে কারণে বিএনপি মিডিয়া সেল থেকে অব্যাহতি দিল তানিম সুফিয়ানীকে ◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:৩০ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা হাবে পরিণত হয়েছে ট্রাম্পের হোয়াইট হাউস

লিহান লিমা: [২] ওভাল অফিসের জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান মার্ক মিলি ও পেন্টাগনের অন্যান্য শীর্ষ জেনারেলরা কোয়ারেন্টাইনে গিয়েছেন। করোনা পজিটিভ আসা কোস্ট গার্ড অ্যাডাম চার্লস রে’ এর সংস্পর্শে এসেছিলেন তারা।

[৩] হোয়াইট হাউসে যাওয়ার পর রিপাবলিকান দলের তিনজন সিনেটরের করোনা পজিটিভ এসেছে। আগেই আক্রান্ত হয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকেনলি ও ট্রাম্পের পরামর্শক হোপ হাইক।

[৪]ট্রাম্প সুপ্রিমকোর্টের বিচারক হিসেবে অ্যামি কনলি বেরেটের নাম ঘোষণা করার ইভেন্টে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অ্যামিসহ অনেকেরই পজেটিভ এসেছে। ওই ইভেন্টে ১’শ জনের মতো ব্যক্তি উপস্থিত ছিলেন।

[৫] প্রেসিডেন্টে বিতর্কের প্রস্তুতি নিতে ট্রাম্পকে সহায়তা করা দুইজন পরামর্শক করোনা সংক্রমিত হয়েছেন।

[৬] হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও দুইজন অধীনস্ত কর্মীর এই সপ্তাহেই করোনা পজেটিভ এসেছে।

[৭]ট্রাম্পের সহকারী ও সার্বক্ষণিক তার সঙ্গে নিয়োজিত এক সেনা সদস্যেরও করোনা সংক্রমণ ধরা পড়েছে।

[৮] হোয়াইট হাউসের ইস্ট রুমে ‘গোল্ড স্টার’ মিলিটারি পরিবারগুলোর জন্য রিসিপশনের আয়োজন করেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছেন তারা মাস্ক পরা ও শারীরিক দুরুত্বের ধার-ধারেন নি। ইভেন্টে অংশ নেয়া মার্ক মিলি, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানসহ সাইবার কমান্ড দলের প্রধানের করোনা পরীক্ষা নেগেটিভ আসলেও পজেটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় তারা স্বেচ্ছা কোয়ারেন্টাইনে রয়েছেন।

[৯]ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পজেটিভ আসলেও ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারের করোনা টেস্ট নেগেটিভ এসেছে। তবে ইভানকা বলেছেন, এখন থেকে তিনি ঘরে থেকেই অফিস করবেন।

 

  • সর্বশেষ