শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে শনিবার দেশবাপী সমাবেশ করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট

মনিরুল ইসলাম: [২] ধর্ষণ ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

[৩] জোটের সভাপতি গোলাম কুদ্দুস এই কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর অংশ হিসেবে ওই দিন বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে।

[৪] মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদী অবস্থান কর্মসূচী থেকে এই সমাবেশের ডাক দেওয়া হয়। এ সময় সভাপতির বক্তৃতালে গোলাম কুদ্দুস শনিবারের প্রতিবাদ সমাবেশ সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে ধর্ষকদের বিশেষ আদালতে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

[৫] কর্মসূচীতে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা নাসরুদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক হাসান আরিফ, গণশিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, পথ নাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, অভিনেত্রী অরুনা বিশ্বাস, ছড়াকার আসলাম সানি, অভিনেতা মো. বারী প্রমূখ।

  • সর্বশেষ