শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১১:২৪ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিস্তিন সব সময় পরাজিতদের পক্ষ নেয় বলে চরম মূল্য দিতে হয়: সৌদি প্রিন্স বদর বিন সুলতান

সিরাজুল ইসলাম: [২] আল আরাবিয়া টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মঙ্গলবার এটি সম্প্রচার করা হয়। তবে সাক্ষাৎকারটি কবে নেয়া হয়েছে, তা বলা হয়নি। রয়টার্স

[৩] ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যান করায় ফিলিস্তিনের কঠোর সমালোচনা করেন প্রিন্স বদর। সাবেক এ কূটনীতিক বলেন, ফিলিস্তিন ইস্যু ন্যায়সংগত কিন্তু এর উকিলরা ব্যর্থ হয়েছেন। ইসরায়েল অন্যায় করলেও সফল হয়েছে। এটি ৭০ ও ৭৫ সালের ঘটনা প্রবাহের নির্যাস।

[৪] যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের জন্য সৌদি আরবের অসামান্য সহযোগিতার কথা তুলে ধরেন প্রিন্স বদর। তিনি বলেন, ফিলিস্তিনবাসীর স্মরণ রাখা উচিত- সৌদি আরব সব সময় তাদের সহায়তা ও পরামর্শ দিতে প্রস্তুত আছে।

[৫] ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করে আমিরাত ও বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ চুক্তি হয়। এ চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়