শিরোনাম
◈ সারাদেশে লোডশেডিং, নেপথ্যে অটোরিকশার ব্যাটারি চার্জিং! ◈ চোরাচালান থেকে অপরাধী শনাক্ত, শাহজালাল বিমানবন্দরে বাড়ছে এআই প্রযুক্তির ব্যবহার ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস এবং দ্বিপক্ষীয় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি: রণধীর জয়সোয়াল ◈ দেশে হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ৮৮০ ◈ আখেরি চাহার সোম্বা বুধবার, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ◈ প্রবাসীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ভবনের ফটকে গুলি ছুড়ে পালাল দুর্বৃত্তরা ◈ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে ২৭ আগস্ট ◈ রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচার হবে: ইসি সচিব ◈ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণ হবে যেভাবে ◈ জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগে সরকারের আগ্রহ: জ্বালানি মন্ত্রী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংক অব ইংল্যান্ডের ভল্ট থেকে ৮’শ মিলিয়ন পাউন্ডের স্বর্ণ ফেরত পাবে ভেনেজুয়েলা

রাশিদ রিয়াজ : মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের মিত্র দেশ হিসেবে ব্রিটেন সাড়া দিয়ে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে রাখা এ স্বর্ণ ফিরে পেতে আন্তর্জাতিক আদালতে মামলা করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জাতিসংঘের মধ্যস্ততায় এ স্বর্ণ ফিরে ফেলে তা বিক্রি করে খাদ্য ও কোভিড চিকিৎসায় তা ব্যয় করার শর্তে রাজি হয় ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এ অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এতে দেশটিতে তেল সংকট ছাড়াও অর্থনৈতিক সংকটও কঠিন হচ্ছে। ভেনেজুয়েলা তেল সমৃদ্ধ দেশ হলেও দেশটির তেল পরিশোধানাগার দীর্ঘদিন ধরে সংস্কার করা সম্ভব হচ্ছে না মার্কিন নিষেধাজ্ঞার কারণে। ইরান ভেনেজুয়েলায় তেল রফতানি করলেও তাতেও বাধ সাধছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে রাখা স্বর্ণ ভেনেজুয়েলা বিক্রির উদ্যোগ নিলে তাতে ব্যাংকটির কর্মকর্তারা বাধা দেন। এ নিয়ে বিতর্ক শেষ পর্যন্ত আদালতে গড়ায়।

এও অভিযোগ তোলা হয় ৫৭ বছরের মাদুরো ২০১৮ সালে বিতর্কিত নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসেন এবং যে নির্বাচনে অধিকাংশ বিরোধীদল নির্বাচন বয়কট করে। ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হিসেবে জুয়ান গুয়াইদোকে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র তাকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবেও স্বীকৃতি দেয়। গুয়াইদো অভিযোগ তোলেন প্রেসিডেন্ট মাদুরো ব্যাংক অব ইংল্যাান্ডের ভল্ট থেকে স্বর্ণ চুরি করতে চাচ্ছেন। কিন্তু সোমবার ইংল্যান্ড এন্ড ওয়েলস কোর্ট রায় দেয় ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে ভেনেজুয়েলার রাখা স্বর্ণ আটকে রাখা আইনসিদ্ধ নয়। আদালত এ স্বর্ণ ভেনেজুয়েলাকে ফেরত দেয়ার নির্দেশ দেয়। আদালত এও বলেন সরকারিভাবে জুয়ান গুয়াইদোকে ব্রিটেন ভেনেজুয়েলার নেতা হিসেবে স্বীকৃতি দিলে তবেই এ স্বর্ণ আটকে রাখাতে পারে ব্যাংক অব ইংল্যান্ড।

প্রেসিডেন্ট মাদুরোর আইনজীবী সরোস জাইওয়ালা বলেন স্বর্ণ ছাড় দেয়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট খুবই খুশি। আদালত এ রায় দিয়েছে নিঃশর্তভাবে। ব্রিটেনে গুয়াইদোর প্রতিনিধি ভেনেসা নুমান বলেছেন মানবতাবিরোধী অপরাধের জন্যে অভিযুক্ত ভেনেজুয়েলা সরকার ব্রিটিশ আদালতকে অবৈধভাবে অর্থায়নের জন্যে ব্যবহার করতে চাইছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়