শিরোনাম
◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় ◈ আসিফ মাহমুদের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা দাবি করে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ  ◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সময় সন্তান নিতে আর্থিক প্রণোদনা চালু করলো সিঙ্গাপুর

আসিফুজ্জামান পৃথিল: [২] নগররাষ্ট্রটিতে করোনাকালীন চাকরি সংকট ও আর্থিক সমস্যার কারণে সন্তান জন্মদানে অনীহার শঙ্কা দেখা দিয়েছে। অবশ্য কি পরিমাণ অর্থ দেয়া হবে তা এখনও জানানও হয়নি। তবে এই অর্থের সঙ্গে শিশুর সমস্ত দায়িত্বও নিতে পারে রাষ্ট্র। বিবিসি

[৩] সিঙ্গাপুর বিশ্বের সর্বনিম্ন জন্মহারওয়ালা দেশের একটি। বেশ কয়েক দশক ধরেই এজন্য তাদের সংকট মোকাবেলা করতে হচ্ছে। দেশটির প্রতিবেশি ইন্দোনেশিয়া আর ফিলিপাইনের পরিস্থিতিতে আবার উল্টো। সেখানে করোনাভাইরাস লকডাউনের কারণে রীতিমতো প্রেগনেন্সির স্রোত মোকাবেলা করতে হচ্ছে। স্ট্রেইঁস টাইমস

[৪] দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী হেঙ সই কেয়াট বলেন, ‘আমরা জানতে পেরেছি করোনাভাইরাস মহামারীর কারণে অনেক দম্পতি বাবা মা হবার পরিকল্পনা পিছিয়ে দিয়েছেন। এটি হতাশাজনক।

[৫] সিঙ্গাপুরে বর্তমানে এমনিতেই বেবি বোনাস নামে একটি প্রণোদনা চালু আছে, যা সব বাবা মাই পান। এই প্রণোদনার আওতায় মোট ১০ হাজার সিঙ্গাপুরি ডলারের সুবিধা প্রদান করে সরকার। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়