শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএসই মাসের ব্যবধানে রাজস্ব দিয়েছে ২ কোটি ৮৭ লাখ টাকাও বেশি

নিজস্ব প্রতিবেদক : [২] দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে আগের মাসের তুলনায় সেপ্টেম্বরে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ১২ শতাংশ। বাজারে গতি ফেরায় সরকারের রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছে।

[৩] ডিএসই সূত্রে জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা। যার পরিমাণ আগস্ট মাসে ছিল ২৪ কোটি ৬২ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ৮৭ লাখ টাকা বা ১২ শতাংশ।

[৪] পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থার সংকট ছিলো। ফলে দেশের পুঁজিবাজারের লেনদেন তলানিতে পড়ে যায়। তবে কয়েক মাসে থেকে সেই ধারা কাটিয়ে উঠেছে। কারণ হিসেবে তারা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে নতুন দায়িত্বে আসা চেয়ারম্যানসহ অন্যান্যদের প্রচেষ্টায় ফল পাচ্ছে দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা।

[৫] জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৫ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাবে সেপ্টেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা।

[৫] অন্যদিকে আগের মাসে অর্থাৎ আগস্টে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৮ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৬ কোটি টাকা। এ হিসাবে সেপ্টেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয় ২৪ কোটি ৬২ লাখ টাকা।

  • সর্বশেষ