শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাছের উৎপাদন বৃদ্ধিসহ গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে জলাশয় সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক সফলতার দিগন্ত খুলেছে : আলীমুজ্জামান চৌধুরী

শাহীন খন্দকার : [৩] মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিল্পের প্রসার, কৃষির আধুনিকায়নে ভূগর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত ব্যবহারে প্রাকৃতিক জলাভূমি সংকুচিত হয়ে উৎপাদনশীলতা হারিয়েছে।

[৪] তিনি বলেন, দেশের ভরাট হওয়া সরকারি খাস জলাশয় পুন:খননের মাধ্যমে প্রযুক্তিনির্ভর উৎপাদনের আওতায় মাছ উৎপাদন বৃদ্ধিসহ গ্রামীণকর্মসংস্থান সৃষ্টি হবে।

[৫] প্রকল্প পরিচালক বলেন, মৎস্য অধিদপ্তরের অধীনে “জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক” প্রকল্প ৪০৯ কোটি টাকা ব্যয়ে অক্টোবর ২০১৫ থেকে জুন ২০২২ পর্যন্ত বাস্তবায়িত হবে।

[৬] ৬১ টি জেলার (৩ পার্বত্য জেলা ব্যতিত) ৩৪৯ উপজেলার ২,৫৯৭.৪৩ হেক্টর আয়তনের তালিকাভুক্ত পতিত জলাশয় পুন:খননের মাধ্যমে মৎস্যচাষ উপযোগী করে সংস্কার করা হবে।

[৭] মেয়াদ শেষে মোট ১০,২৩৪.০০ মেট্রিক টন অতিরিক্ত মাছ উৎপাদনসহ ১৮,১৮২ জন মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এরইমধ্যে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত প্রায় ১২৮১.০ হেক্টর জলাশয় পুন:খনন করা হয়েছে।

[৮] খননকৃত জলাশয়ের মোট ১০৬০০ জন সুফলভোগীকে সংগঠিত করে প্রযুক্তিনির্ভর আধুনিক ও পরিবেশ বান্ধব মাছচাষের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জলাশয় হতে বাৎসরিক ৬,৮০১.০ মেট্রিক টন অতিরিক্ত মাছ উৎপাদনসহ (৫.০ মে.টন/ হেক্টর/ বছর) এবং ৮,৭০৯ জন মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে (প্রতি হেক্টরে ৭ জন)। উৎপাদিত মাছের বাজার মূল্য প্রায় ১০২.০০ কোটি টাকা। সম্পাদনা : রায়হান রাজীব

 

 

  • সর্বশেষ