শিরোনাম
◈ শাহজালালে ককটেল বিস্ফোরণ, রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড উদ্ধার; দেশের সব বিমানবন্দরে হাই অ্যালার্ট ◈ ফেসবুকের ভিডিও নিয়ে বিরোধ, রাউজানে ব্যবসায়ীকে ধাওয়া করে প্রকাশ্যে ছুরিকাঘাত; ‘আমাকে আর মারিস না’ বলে আকুতি ◈ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা, এনসিপি নেতাকর্মীদের বাধায় ব্যর্থ আওয়ামী লীগ সমর্থকেরা(ভিডিও) ◈ টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-আগুন, পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম ◈ সেনাবাহিনীতে বড় রদবদল, পদোন্নতি পেলেন একাধিক কর্মকর্তা; বিভিন্ন দপ্তরে নিয়োগ ◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে আদালতের ৬ নির্দেশনা

ডেস্ক রিপোর্ট:  ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন মামলার রায়ের পর্যবেক্ষণে বাসায় গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে সতর্কতার জন্য ৬ দফা নির্দেশনা দিয়েছেন আদালত। রোববার (৪ অক্টোবর) আদালত এ নির্দেশনা দেন।

রায়ে নিহতের বাসার দুই গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

গৃহকর্মীর হাতে বাসার গৃহকর্ত্রী হত্যার ঘটনাকে জঘন্য, নির্মম বলে অভিহিত করেন আদালত। নারী শিক্ষার অন্যতম এ অগ্রদূতের হত্যার ঘটনায় তার পরিবার ও দেশ অনেক সেবা থেকে বঞ্চিত হয়েছে। এমন নির্মম ঘটনা এড়াতে আদালত ৬ দফা নির্দেশনাও দেন।

নির্দেশনাগুলো হলো- প্রথমত, বাসা বাড়িতে নতুন গৃহকর্মী নিয়োগের পর অন্তত ৯০ দিন পর্যবেক্ষণে রাখতে হবে। তারা কোনো অন্যায় করলে মারধর না করে কাছের থানা বা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করতে হবে।

দ্বিতীয়ত, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে তার বিস্তারিত তথ্য, ছবি ও জাতীয় পরিচয়পত্রের কপি রাখতে হবে। যার একটি কপি কাছের থানায় জমা দিয়ে রাখতে হবে।

তৃতীয়ত, বাসার মূল গেটে সিসি ক্যামেরা না থাকলে ক্যামেরা স্থাপন করতে হবে।

চতুর্থত, অন্য কোনো গৃহকর্মীর মাধ্যমে গৃহকর্মী নিয়োগ করলে যার মাধ্যমে নেয়া হচ্ছে তারও বিস্তারিত তথ্য রাখতে হবে এবং থানায় জমা দিতে হবে।

পঞ্চমত, কোনো সরবরাহকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ করলে সেই প্রতিষ্ঠান সম্পর্কেও তথ্য রাখতে হবে। ওই প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকলে সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে।

ষষ্ঠত, গৃহকর্মী সরবরাহ প্রতিষ্ঠানকেও গৃহকর্মীর ছবি রাখতে হবে এবং এর একটি কপি সংশ্লিষ্ট থানায় দিতে হবে।

মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী ইসমত কাদির গামা একজন মুক্তিযোদ্ধা।

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ