শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতিমুক্ত বিচার বিভাগ ছাড়া আইনের শাসন কল্পনাও করা যায় না: হাইকোর্টের অভিমত

নূর মোহাম্মদ: [২] আইনের শাসন এবং বিচার বিভাগীয় দুর্নীতি পাশাপাশি চলতে পারে না। বিচার বিভাগীয় কর্মকর্তা এবং কর্মচারীরা যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আইনের শাসন কখনোই বাস্তব রুপ লাভ করবে না। রাজধানীর কয়েকটি পরিত্যক্ত সম্পত্তি নিয়ে সরকারের করা রিট মামলায় জারি করা রুলের রায়ে এ অভিমত দেন হাইকোর্ট।

[৩] বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক-আল-জলিলের বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। গত বছরের ১১ ডিসেম্বর এ রায় ঘোষণা করা হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।

[৪] রায়ে বলা হয়, মূসা খালেদের নেতৃত্বে তৎকালীন প্রথম সেটেলমেন্ট আদালত, ঢাকা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেন। বিনা দালিলিক এবং সাক্ষ্য ব্যতিরেকে হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পত্তি জালিয়াত চক্রের হাতে তুলে দেন। এই কাজের মাধ্যমে তৎকালীন প্রথম সেটেলমেন্ট আদালত বিচার বিভাগের মর্যাদাহানি করেন বলে রায়ে উল্লেখ করা হয়।

[৫] রায়ে আরও বলা হয়, মানুষের আশা-আকাঙ্খার সর্বশেষ জায়গা হলো বিচার বিভাগ। যখন এই শেষ আশ্রয়স্থলের বিচারকরা দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না। তারা হতাশ হন, ক্ষুব্ধ হন এবং বিকল্প খুঁজতে থাকেন। তখনই জনগণ মাস্তান, সন্ত্রাসী এবং বিভিন্ন মাফিয়া নেতাদের আশ্রয় গ্রহণ করে তাদের কাছে বিচার চান।

[৬] রায় প্রাপ্তির তিন মাসের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে অবৈধ দখলদারদের হাত থেকে নালিশি সম্পত্তিটি উদ্ধার করে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টে হস্তান্তর করতে বলা হয়। সেইসঙ্গে এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামা দিতে বলা হয়। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ