শিরোনাম
◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা ◈ নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ১, যেসব ‘গুরুত্বপূর্ণ তথ্য’ মিলেছে ◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১০:৫৪ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ ন্যূনতম মজুরি নির্ধারণ করলো জেনেভা

লিহান লিমা: [২] সুইজারল্যান্ডের জেনেভার ভোটাররা ঘণ্টায় সর্বনিম্ন ২৫ ডলার মজুরি দিতে গণভোট দিয়েছে। এখন থেকে জেনেভার কর্মীরা সপ্তাহে ৪১ ঘণ্টা কাজের জন্য ৪ হাজার সুইস ফ্রাঙ্ক মজুরি পাবেন। সিএনএন

[৩]সরকারী তথ্য অনুযায়ী ৫৮ শতাংশ ভোটার দেশটির লেবার ইউনিয়নের সমর্থিত ঘণ্টায় ২৩ সুইস ফ্রাঙ্ক নূন্যতম মজুরির পক্ষে ভোট দিয়েছে। দারিদ্রতার বিরুদ্ধে লড়াই ও শ্রমের মর্যাদা বৃদ্ধিতে এই পদক্ষেপ নেয়া হয়। সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্রের আওতায় ভোটাররা সরাসরি প্রধান প্রধান নীতি-নির্ধারণী বিষয়গুলোতে ভোট দিয়ে থাকেন।

[৪]সুইজারল্যান্ডে জাতীয়ভাবো কোনো নূন্যতম মজুরি নির্ধারণ করা নেই। দেশটির ২৬টি সুইস ক্যান্টনের মধ্যে জেনেভা চতুর্থ শহর হিসেবে এটি নির্ধারণে ভোট গ্রহণ করেছে। জেনেভার স্টেট কাউন্সিলর মাওরো পোগিয়া বলেন, প্রাথমিকভাবে পহেলা নভেম্বর থেকে জেনেভা ক্যান্টনের ৬ শতাংশ কর্মীর মধ্যে এই নূন্যতম মজুরি হার কার্যকর হবে।

[৫] জেনেভার আমব্রেলা অর্গানাইজেশন এই রায়কে ‘ঐতিহাসিক’ বলে জানিয়েছেন। এর ফলে ৩০ হাজার কর্মী সরাসরি উপকৃত হবেন যাদের মধ্যে এক-তৃতীয়াংশই নারী।

[৬]তবে জেনেভা কাউন্সিল অব স্টেট এই পদক্ষেপের সমালোচনা করে বলছে, এই নূন্যতম মজুরি হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ ও ২০১৪ সালে ঘণ্টায় সর্বনিম্ন মজুরি ২২ সুইস ফ্রাঙ্ক করার প্রস্তাবে প্রায় ৭৬ শতাংশ ভোটার বিরোধীতা করেছিলেন।

  • সর্বশেষ