শিরোনাম
◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমান ও সাউদিয়া ছাড়া অন্যান্য এয়ারলাইন্সের যাত্রীরা সৌদি ফেরা নিয়ে দুশ্চিন্তায়

লাইজুল ইসলাম : [২] শনিবার সকালে হোটেল সোনারগাঁয়ের সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে গিয়ে দেখা যায় রি-টিকেটিং কার্যক্রম চলছে। সাড়ে ৩০০ জনকে এদিন টিকিট দিবেন বলে জানায় কর্তৃপক্ষ। দুই সাড়িতে দাঁড়িয়ে টোকেন নাম্বার অনুযায়ী টিকিট সংগ্রহ করছেন প্রবাসীরা। যাদের ভিসা শেষ হয়েছিলো তারা একলাইনে আর যাদের শেষ হয়নি তারা আলাদা সাড়িতে দাঁড়িয়েছেন।

[৩] সাউদিয়া এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, আজ থেকে আবারও শুরু হতে যাচ্ছে টোকেন দেয়ার কার্যক্রম। যারা আগে আসবে তারা আগে পাবেন ভিত্তিতে টোকেন দেয়া হবে। যাদের ভিসার মেয়াদ কম তাদের আগে দেয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই ধরনের কোনো সুযোগ আমাদের নাই। আমরা সবাইকে টিকিট দিব।

[৪] দুই জন প্রবাসী জানান, কোনো ধরনের ঝুক্কি ঝামেলা ছাড়া টিকিট পেয়ে আমরা বেশ স্বাস্তিতে আছি। এখন শুধু করোনা টেস্ট করবো আর সৌদি কাজে যোগ দিব। ভিসা করতে কিছুটা সমস্যা হলেও সরকারকে ধন্যবাদ জানান ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধির সুযোগ তৈরি করে দেয়ায়।

[৫] সৌদি প্রবাসী সুমন অভিযোগ করেন, সিঙ্গাপুর এয়ারলাইন্সে সৌদি থেকে দেশে ফিরেছেন। এখন ভিসার মেয়াদ শেষের দিকে। কিন্তু বিমান ও সাউদিয়া কেউ টিকিট দিতে চাচ্ছে না। এর সমাধানও কারো কাছে পাচ্ছেন না তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়