শিরোনাম
◈ মৃত্যুর পরও মেলেনি পরিচয়, রাজধানীতে বাড়ছে বেওয়ারিশ মরদেহের সংখ্যা ◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে জয়েকে নিয়ে শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক: তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলের নাম আব্রাম খান জয়। ছেলের জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস দিয়ে ছেলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

২০১৬ সালে ২৭ সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহন করে জয়। শাকিব ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে বছর তিন হয়েছে। জয় থাকেন মায়ের কাছে। ছেলেকে বাস্তবার কারণে কাছে পাচ্ছেন না বলে এক উড়ো বার্তায় জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন শাকিবখান।

ঢালিউড কিং তার ভেরিফাইড ফেইসবুকে লিখেন, 'আমার এই ছোট্ট জীবনে ভালোবাসা, সম্মান, সম্মাননা সবকিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি। আমার ‘জয়’ বাবা। ইনশাআল্লাহ একদিন তুমি আমার চেয়েও সফল এবং অনেক ভালো একজন মানুষ হবে। ছাড়িয়ে যাবে বাবার স্বপ্নের সকল সীমানাকেও। তোমার চলার পথে বাবা আমৃত্যু ছায়া হয়ে পাশে থাকবে, যেমনটা এখনও আছে। এক চরম বাস্তবতার কারণে হয়তো তুমি আমি সবসময় এক ছাদের নিচে থাকতে পারছি না, কিন্তু আমরা ঠিকই আছি ভালোবাসা আর সুরক্ষার ছায়ায় ও মায়ায়। তোমাকে আমি সবসময় এবং আজীবন ভালোবাসি বাবা।'

তার আগে অপু তার ভেরিফায়েড ফেসবুক পেজে জয়ের সঙ্গে তার দিদার (অপু বিশ্বাসের মা) একটি ভিডিও পোস্ট করে লিখেছেন—আজ ২৭ সেপ্টেম্বর, আমার কলিজার টুকরা সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন। আপনারা সবাই জানেন, এই মাসে আমি আমার মাকে হারালাম। আমার জীবনের সবচেয়ে বেশি আপনজন এই দুজন মানুষ। জয়ের গত জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন আমার মা-ই করেছেন। তিনি সবচেয়ে বেশি উচ্ছ্বসিত থাকতেন জয়ের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে!

https://www.facebook.com/iamShakibKhanbd/posts/3040234086203649

আবেগাপ্লুত অপু বিশ্বাস আরো লিখেন—মা, তুমি যেখানেই থাকো জয়ের জন্য আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে জয়কে যেন একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।

অন্য এক পোস্টে অপু বিশ্বাস লিখেন—বাবা এবার তোমার জন্মদিনের কোনো আয়োজন-ই আমি করতে পারলাম না। তোমার দিদা তোমার পাশে নেই। আমরা আর কখনো তোমার দিদার দেখা পাব না। আমি তোমার মা হিসেবে তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, তোমার দিদার আশা পূরণ করে যেন আমি তোমাকে মানুষের মতো মানুষ করতে পারি।

সবার কাছে আশার্বাদ চেয়ে অপু লিখেন—আপনারা যারা আমার জয়কে ভালোবাসেন তারা সবাই জয়ের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন। জয় যেন মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। এটাই হবে জয়ের জন্য এবারের জন্মদিনের অমূল্য উপহার!

দিদার শূন্যতা উপলদ্ধি করার বয়স ক্ষুদে তারকা জয়ের না হলেও মাঝে মধ্যে দিদাকে খুঁজে বেড়ায় জয়। আর বিশেষ এই দিনে দিদাকে নিয়ে কবিতা আবৃত্তি করেছে সে। তার একটি ভিডিও অপু বিশ্বাস তার ফেসবুকে পোস্ট করেছেন।

  • সর্বশেষ