শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩১ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আকাশে প্রথম বিছানা পেতে ঘুমালেন তুরস্কের হাসান কাভাল

দেবদুলাল মুন্না:[২] এ কাজের জন্য তিনি সাহায্য নিয়েছেন প্যারাগ্লাইডিং এর। প্যারাগ্লাইডিং হচ্ছে হচ্ছে হালকা, অবাধে উড়া, পা ব্যবহার করে চালু করা একধরনের গ্লাইডার এয়ারক্রাফট৷ গ্লাইডার ইঞ্জিনবিহীন বিমান, তাই প্যারাগ্লাইডারে কোনো ইঞ্জিন ব্যবহৃত হয় না৷ ১৯৫২ সালে ডোমিনা সি. জালবার্ট বহু সেলবিশিষ্ট নিয়ন্ত্রিত গ্লাইডিং প্যারাশুট ক্যবহার করেন কিন্তু আকাশে যাননি।

[৩] গত বৃহস্পতিবার হাসান কাভাল প্যারাসুটে বিছানা বেঁধে আকাশে উড়ে গেলেন। আর সেখানে তিনি কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছিলেন। তার ইউটিউব চ্যানেলে এই স্টান্টের কাটছাঁট করা মিনিট পাঁচেকের একটি ভিডিও পোস্ট করেছেন। ভার্জ নিউজ ও নেচার।

[৪] সেখানে দেখা যাচ্ছে, কী ভাবে হাসান ও তার টিম প্রস্তুতি নিচ্ছে, বিছানায় শুয়ে কী ভাবে আকাশে উড়ে ফের নীচে নেমে আসছেন। একাধিক ক্যামেরায় গোটা স্টান্টটি রেকর্ড করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসান একটি বিছানায় শুয়ে রয়েছেন। সেই বিছানার সঙ্গে আবার দু’টি সাইড টেবলও রয়েছে। তার একটির উপর রাখা ল্যাম্প আর একটিতে খালি ফটো ফ্রেম অথবা আয়না ছিল। বিছানাতে একটি পুতুলও ছিল, এটি হয়তো রোজ ঘুমনোর সময়ে হাসান সঙ্গে করে শুতে যান, তাই আকাশে ঘুমোতে যাওয়ার সময়েও সেটি নিয়ে গিয়েছিলেন।

[৫] এই প্রথম আকাশে কেউ বিছানা পেতে ঘুমালেন বলে তার ভিডিওটি এখন ইউটিউবে ভাইরাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়