শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বছরের শুরুতেই পাওয়া যাবে কোভিড ভ্যাকসিন: সিনোভ্যাক

নিউজ ডেস্ক: [২] চীনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোভ্যাক বৃহস্পতিবার তাদের ভ্যাকসিন নিয়ে এমন প্রত্যাশা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মী (সিইও) ইন ওয়েইদং জানিয়েছেন, ভ্যাকসিনটি মানবদেহে পরীক্ষার চূড়ান্ত ধাপে ব্যবহারযোগ্য প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে ভ্যাকসিনটি বিক্রি করার আবেদন করবেন তারা। ইন ওয়েইদং আরও বলেন, ইতিমধ্যে নিজেই পরীক্ষামূলক ভ্যাকসিনটি গ্রহণ করেছেন। এপি

[৩] বৃহস্পতিবার বেইজিংয়ে অবস্থিত সিনোভ্যাকের ভ্যাকসিন উৎপাদনকারী প্রকল্প পরিদর্শনকালে সিইও আরও বলেন, একেবারে শুরুতে আমাদের পরিকল্পনা কেবল চীন ও উহানকে ঘিরেই ছিল। তবে জুন ও জুলাইয়ে আমরা আমাদের কৌশল পরিবর্তন করে, পুরো বিশ্বকে মোকাপবলা করার প্রস্তুতি নেই। আমাদের লক্ষ্য হচ্ছে, যুক্তরাষ্ট্র, ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)-সহ বিশ্বের অন্যান্য জায়গায় ভ্যাকসিনটি সরবরাহ করা।

[৪] ইতোমধ্যে বিশ্বজুড়ে সিনোভ্যাকের কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। ব্রাজিল, তুরস্ক, ইন্দোনেশিয়ায় ইতিমধ্যে ২৪ হাজারের বেশি মানুষের ওপর চালানো হচ্ছে এসব ট্রায়াল। বাংলাদেশ ও চিলিতেও ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে।

[৫] সিইও ইন জানান, যেসব দেশে ভ্যকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে সেসব দেশের কাছে আগে সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে। ইতিমধ্যে ভ্যাকসিনের বাজারজাতকরণের প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে, আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কয়েক কোটি ডোজ উৎপাদন করতে পারবে তারা। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ