শিরোনাম
◈ মূল্যস্ফীতি বাড়ছে, কমছে মজুরি বৃদ্ধির হার ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৩ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষকসহ গ্রেপ্তার-২

জুলফিকার আমীন: [২] ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ধর্ষক নাঈম শরীফ (২১) ও তার বড় ভাই মো. মহারাজ শরীফকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

[৩] শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। নাঈম ও মহারাজ উপজেলার তেতুঁল বাড়িয়া (ভাঙ্গাপোল) এলাকার হানিফ শরিফের ছেলে।

[৪] ভোক্তভোগী ছাত্রীর পিতা অটোচালক বাদী হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) মঠবাড়িয়া থানায় ধর্ষক নাঈম শরীফ তার বড় ভাই মহারাজ ও মা তহমিনা বেগমের বিরুদ্ধে এ মামলাটি করেন।

[৫] মামলা সূত্রে জানা গেছে, ভোক্তভোগী ওই মাদ্রাসার ছাত্রী ও ধর্ষক নাঈম শরীফ সম্পর্কে আপন খালাতো ভাই-বোন। ধর্ষক খালাতো ভাই এর আগে বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত মঙ্গলবার বিকেলে নাঈম ওই ছাত্রীকে ফুসলিয়ে পার্শবর্তী ভান্ডারিয়া ইকো পার্কে ঘুরতে নিয়ে যায়। রাতে সেখান থেকে ফিরে ধানীসাফার ফুলঝুড়ি বাজার সড়কের পাশে মুজাম্মেল হোসেনের পরিত্যক্ত ঘরে রাত্রি যাপন করে ও বিয়ের প্রলোভনে রাত ব্যাপী ধর্ষণ করে। বিষয়টি ধর্ষকের মা ও তার বড় ভাইকে জানালে তারা বিচারের আশ্বাস দিয়ে ধর্ষককে বাড়ি থেকে পালিয়ে যেতে সহায়তা করে।

[৬] মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরিক্ষার জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ