শিরোনাম
◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৬ সকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোহলির আম – ছালা দুটোই গেলো, হারের পর এবার ১২ লাখ রুপি জরিমানার শিকার

এল আর বাদল : [২] কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ৯৭ রানের বড় ব্যাবধানে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স হারের পর চব্বিশ ঘণ্টাও অতিক্রান্ত হয়নি। হারের ক্ষত নিয়ে এবার তাকে গুণতে হলো আর্থিক মাশুল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্লো ওভার রেটের জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দলপতি বিরাট কোহলিকে জরিমানা করা হয়েছে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বোলিং শেষ করতে বিলম্ব হবার কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে।

[৩] দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে ইনিংস শেষ করায় জরিমানার সন্মুখিন হতে হচ্ছে কোহলিকে।

[৪] কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষের সেই ম্যাচটির প্রথম ইনিংস শেষ করতে প্রায় দুই ঘন্টা লাগিয়েছিলেন কোহলি। আর এতেই আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হন কোহলি।

[৫] আইপিএলে এটিই প্রথম ম্যাচ নয় যেটি নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়েছিল। আর চলতি মৌসুমের অনেক ম্যাচই নির্ধারিত সময় অনেক বেশি লাগছে। দুবাইয়ের আবহাওয়া এর অন্যতম কারণ হিসেবে ধরা হলেও কতৃপক্ষ বিষয়টি দলগুলোর জন্য সহজ করে তুলছে না।

[৬] কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল কোহলি বাহিনীর। পাঞ্জাবের দেয়া ২০৭ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ১০৯ রানে গুটিয়ে গিয়েছিল ব্যাঙ্গালোর। এর আগে নিজেদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ১০ রানের জয় দিয়ে আইপিএল মিশিন শুরু করেছিল ব্যাঙ্গালোর।- ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ