শিরোনাম
◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপন বৈঠক ও ষড়যন্ত্র করে লাভ নেই্, বিএনপিকে কাদের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি নেতারা কখনো জেদ্দা, কখনও আবুধাবি আবার কখনও লন্ডনে বসে গোপন বৈঠক করুক না কেন, সব খবরই সরকারের কাছে আছে। গোপন বৈঠক আর ষড়যন্ত্র করে লাভ নেই, রাজনীতি করতে হবে জনগণের জন্য। এতে বিএনপির দ্বিচারিতা এবং ষড়যন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়ে ওঠে। ষড়যন্ত্র বিএনপির রাজনৈতিক দর্শন। সরকার পরিবর্তন করতে চাইলে জনমানুষের কাছে আসুন, বিদেশি শক্তি বা কোনো সংস্থার কাছে নয়।

[৩] তিনি বলেন, করোনার ভ্যাকসিন আসছে ভেবে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অনেকেরই গা-ছাড়া ভাব দেখা দিয়েছে, অবহেলা করছেন এবং মাস্ক পরিধান করছে না। সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, করোনার কার্যকর ভ্যাকসিন কবে আসবে তা এখনও সুনিশ্চিত নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরাই সবচেয়ে বড় প্রতিষেধক। করোনার সংক্রমণ রোধে সচেতনাই হচ্ছে উত্তম ভ্যাকসিন।

[৪] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রায় ৭শ মিটার দীর্ঘ কালনা সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু। মধুমতি নদীর দুপাড়ের মাঝে সেতুবন্ধ তৈরি ছাড়াও কালনা সেতুটি পদ্মা সেতুর সাথে সংযুক্ত। বিধায় পদ্মা সেতুর সুবিধা পেতে হলে কালনা সেতুর নির্মাণ কাজ শেষ করা জরুরি। ইতোমধ্যেই কালনা সেতুর শতকরা ৩৫ ভাগ কাজ শেষ হয়েছে। একই সঙ্গে পদ্মা সেতুর কাজের সঙ্গে সমন্বয় রেখে কালনা সেতুর নির্মাণ কাজ আরো দ্রæত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

[৫] বৃহস্পতিবার ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ