শিরোনাম
◈ চতুর্থ বিভাগের ক্লাবের কাছে টাইব্রেকারে ধরা আর্সেনাল ◈ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা: কোন কাজ করা যাবে, জানাল দূতাবাস ◈ ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, সরকারের জরুরি হস্তক্ষেপ চায় পর্ষদ ◈ রপ্তানি বাড়াতে চীনের ৬ বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ ◈ ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু, মানতে হবে নতুন নিয়ম ◈ ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় যে ৩ কর্মকর্তা ◈ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা ◈ মেলিওডোসিসে মৃত্যুঝুঁকির সঙ্গে সম্পর্কিত ২ জিনগত পরিবর্তন শনাক্ত করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে' 

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা সৈন্যরা কাঁদতে কাঁদতে যাচ্ছে ভারত সীমান্তে,পাকিস্তানি কৌতুকাভিনেতার মশকরা (ভিডিও)

 

ডেস্ক রিপোর্ট : সীমান্তে চীন-ভারত উত্তেজনা চলাকালে দায়িত্ব পালনের জন্য পিপলস্ লিবারেশন আর্মির (পিএলএ) বেশ কয়েকজন সদস্য কাঁদতে কাঁদতে রওনা হয়েছে ভারত সীমান্তের দিকে। এ রকম একটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে ২০ সেপ্টেম্বর।

ভারত-চীনের সীমান্তে উত্তেজনা যখন তুঙ্গে তখন ২০ সেপ্টেম্বর ভাইরাল হওয়া একটি ভিডিওচিত্রে দেখা যায় পিপল লিবারেশন আর্মির সদস্যরা কাঁদতে কাঁদতে সীমান্তের দিকে রওনা হচ্ছেন। ‘তাইওয়ান নিউজ’ পত্রিকায় ছাপা হয়েছে এই দৃশ্য। পাকিস্তানি কৌতুকাভিনেতা জায়েদ হামিদ ভিডিওটি আপলোড করেন। এতে দেখা যায়, বাসের ভিতরে বসা কম বয়সের পিএলএ সেনারা কাঁদছে।

জায়েদ হামিদ লিখেছেন, ভারতীয় সেনাদের মোকাবিলা করতে এদের লাদাখ সীমান্তে বদলি করা হয়েছে। চীনের ‘এক সন্তানই যথেষ্ট’ নীতির বিরূপ প্রভাবে সেনা রিক্রুট করায় সমস্যা দেখা দিয়েছে। তাই কাঁচা বয়সীদের সৈন্য বানাতে হচ্ছে।

পাকিস্তান ঘনিষ্ঠ বন্ধু চীনের। তা সত্ত্বেও হামিদ দেশটির অপক্ব ছেলেদের পিএলএর সদস্য বানানো নিয়ে মশকরা করেন। তিনি লেখেন, ‘আমরা পাকিস্তানিরা তোমায় সমর্থন করি চীন। সাহসী হও।’

ফুটেজটি মূলত পোস্ট করা হয়েছিল চীনের ‘ফুইয়াং সিটি উইকলি’ পত্রিকার উইচ্যাট পেইজে। তবে কিছুক্ষণ পরই ওটা মুছে ফেলা হয়েছে।

মূল ভিডিওতে দেখা যায়, ১০ জন নতুন সৈন্য ফুইয়াং রেলস্টেশনে এসেছে হেবেই প্রদেশের মিলিটারি ক্যাম্পে যাওয়ার জন্য। এরা সবাই কলেজছাত্র। এদের মধ্যে পাঁচজন তিব্বতে চাকরি করতে স্বেচ্ছায় যোগদান করে। ভিডিওতে দেখা যায়, এ সৈন্য পিএলএ সংগীত ‘সবুজ ফুল ফোটাই মোরা’ গাইবার সময় কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে।

  • সর্বশেষ