শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় মুক্তিপণের টাকা না দেওয়ায় কিশোরকে হত্যা

ইমদাদুল হক [২] সাভার উপজেলার আশুলিয়ায় মুক্তিপণের টাকা না পেয়ে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও এক কিশোরকে।

[৩] বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম। এর আগে আশুলিয়ার মোজার মিল এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

[৪] নিহত সবুজ মিয়া লালমনিরহাট জেলার সদর থানার কাজী কলোনী গ্রামের মিছির আলীর ছেলে। সে মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থীর ছিলো। আহত কিশোর জাহিদুল ইমলাম একই এলাকার বাসিন্ধা।

[৫] পুলিশ জানায়, নিহত সবুজ ও জাহিদুল আশুলিয়ায় লালমনিরহাট থেকে তার বোনের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাসা খুজে না পেয়ে মোজার মিল এলাকায় অপেক্ষার সময় তাদের কয়েকজন যুবক রাতে থাকার ব্যবস্থা করে দেয়ার কথা বলে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। পরে তার গ্রামের বাড়িতে ফোন দিয়ে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় ওই দুই কিশোরকে বেধরক পেটাতে থাকে দুবৃর্ত্তরা। এসময় সবুজ মারা যায়। পরে সবুজ ও আহত জাহিদুলকে মোজার মিল এলাকার একটি ডোবার পাশে ফেলে পালিয়ে যায় তারা।

[৬] আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ