শিরোনাম
◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকের বেতন নিয়ে তালবাহানা মানা হবে না: জোনায়েদ সাকি

সমীরণ রায় : [২] গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক আরও বলেন, এ ওয়ান বিডি লিমিটেডের ১১শ’ শ্রমিক ৮ মাস থেকে করোনাকালে বেতন পান না। শ্রমিকের ট্যাক্সের টাকায় সরকার চলে। আপনাদের বেতন হয়। আপনারা সরকারের আছেন, লজ্জা থাকা উচিত।

[৩] তিনি বলেন, এ ওয়ান বিডি লিমিটেডের বিদেশি মালিক মারা গেছেন। আপনারা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) করেছেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) করেছেন। বেপজার কর্তৃপক্ষ ও আইন আছে। শ্রমিকের বেতন আটকে থাকবে, এটা কোন আইন হতে পারে না। পরিষ্কারভাবে বলতে চাই অবিলম্বে শ্রমিকদের পাওনা মিটিয়ে দিন।

[৪] জোনায়েদ সাকি আরও বলেন, এই কারখানার ভবিষ্যৎ কি হবে আপনারা ঠিক করেন। যদি বিদেশিরা এই কারখানা চালাতে না পারে, তাহলে কারখানা অধিগ্রহণ করে চালুর ব্যবস্থা করেন। যদি কারখানা চালু করতে না পারেন, বেপজা আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দিন। শ্রমিকদের সঙ্গে নিষ্ঠুর আচরণ দেশের জনগণ মেনে নেবো না।

[৫] মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ৮ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ