শিরোনাম
◈ রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাবেন শেখ হাসিনা ◈ মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুরে তিন মামলা, গ্রেপ্তার ২৬ ◈ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন হবে একাধিক প্রকল্প ◈ শিক্ষক আটকের খবরে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ ◈ সৌদিতে হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি যুবরাজ সালমানের ◈ ‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস’, ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালাউদ্দিন আম্মারকে নিয়ে যা বললেন উমামা ফাতেমা ◈ মুস্তাফিজের দুই ওভারেই ম্যাচ হাতছাড়া, পা‌কিস্তা‌নের কা‌ছে হে‌রে বিদায় বাংলা‌দে‌শের ◈ নারী কর্মী সরানোর বিতর্কে আইফেল টাওয়ারের পরিচালককে বিদায়

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণতান্ত্রিক অধিকার নাই বলেই দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে: মান্না

শাহানুজ্জামানন টিটু: [২] নাগরিক ঐক্যর আহ্বায়ক বলেন, আপোষ চলবে না। আপোষ করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না। গণতান্ত্রিক অধিকার নাই বলেই দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে।

[৩] মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকার জনগণের সকল অধিকার হরণ করছে। এই সরকারের আমলে গণতান্ত্রিক অধিকার অবশিষ্ট নাই, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবার সম্ভাবনাও নাই। সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে লঢ়াইয়ের কোন বিকল্প নাই।

[৪] তিনি বলেন, রাজনৈতিক দল নিবন্ধন আইনটাই হচ্ছে সংবিধান ও গণতান্ত্রিক অধিকার পরিপন্থি। সবাই ভাবতে হবে জনগনের অধিকার প্রতিষ্ঠায় নতুন পথ তৈরী করতে হবে।

[৫] কমরেড সাইফুল হক বলেন, রাজনৈতিক দল নিবন্ধ আইন সংবিধান পরিপন্থি একটি কালো আইন। পরিপূর্ণ অগণতান্ত্রিক এই আইনের মাধ্যমে শাসকগোষ্টি রাজনীতি নিয়ন্ত্রনের অপচেষ্টা করছে।

[৬] নাজমুল হক প্রধান বলেন, রাজনীতিকে ধ্বংস করতেই রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রনয়ন করা হয়েছে।

[৭] কমরেড জোনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য প্রয়োজন আন্দোলন। শাসকদলগুলো নিজেদের কর্তৃত্ব বজায় রেখে গণতান্ত্রিক অধিকারের কথা বলে।

[৮] গোলাম মোস্তফা ভূইয়া বলেন, দেশকে রাজনীতি শূণ্য করার ষড়যন্ত্রের অংশ হিসাবেই ১/১১ সরকার তথাকথিত নিবন্ধন আইন প্রনয়ন করেছিল।

[৯] মঙ্গলবার রাজধানীর তোপখানার বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তনে রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি বাতিলের দাবী পরিষদের আলোচনায় নেতৃবৃন্দ একথা বলেন।

  • সর্বশেষ