শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানে পালিত হচ্ছে প্রতিরক্ষা সপ্তাহ [২] ইউভাল নোয়াহ হারারি বললেন, আমেরিকার নটের পুতুল ছিল দু’দেশ

দেবদুলাল মুন্না: [৩] গত মঙ্গলবার ২২ শে সেপ্টেম্বর ছিল সেই ভয়াবহ ইরাক-ইরান যুদ্ধের ৪০ বছর। ইরান-ইরাক যুদ্ধের সূচনা হয় ১৯৮০ সালে জাতিসংঘের মধ্যস্ততায় ১৯৮৮ সালের আগস্টে যুদ্ধবিরতির মাধ্যমে এর অবসান ঘটে। অক্সফোর্ডের সমাজবিজ্ঞানী ইসরায়েলি ইতিহাসবিদ ইউভাল নোয়াহ হারারি এ কথা পলিটিকোকে বলেন।

[৪] তিনি বলেন,বিশ্বের তৎকালীন দুই পরাশক্তি আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন হাতে হাত মিলিয়ে ওই যুদ্ধে ইরাককে সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়েছিল। কিন্তু এতসব সত্ত্বেও ওই যুদ্ধে ইরানের নিশ্চিত বিজয় হয়। সীমান্ত বিরোধ এবং ইরাকের অভ্যন্তরে শিয়া জংগীদের ইরানি মদদ দেয়ার অভিযোগে ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর ইরাকি বাহিনী পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধভাবে ইরানি ভূ-খন্ড আক্রমণ এবং অনুুপ্রবেশ চালায়। ইরানি ইসলামি বিপ্লবের নাজুক অবস্থাকে ব্যবহার করে ইরাক যুদ্ধে দ্রুত অগ্রগতি অর্জনের চেষ্টা চালায় ।

[৫] তিনি জানান, ২০০৩ সালে দু'দেশের মধ্যে সর্বশেষ যুদ্ধবন্দীর বিনিময় ঘটে। এত বছর আগে সীমান্ত নিয়ে বিরোধে ইরানের বিরুদ্ধে আকস্মিক পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু করেন ইরাকের প্রয়াত নেতা সাদ্দাম হোসেন। কিন্তু সাদ্দাম হোসেনের পরিণতি ভালো হয়নি।

[৬] তিনি বলেন, আধুনিক ইতিহাসে ওই যুদ্ধ ছিল ভয়াবহ, প্রাণঘাতী। এতে ব্যবহার করা হয়েছিল রাসায়নিক অস্ত্র। উভয় দেশে মারা গিয়েছেন কমপক্ষে ৫ লাখ মানুষ। আহত হয়েছেন আরো অগণিত মানুষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়