শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের মতো এবার চার ক্যাটাগরিতে বিক্রি হবে রূপা

ডেস্ক রিপোর্ট : বাংলােদেশে এখন থেকে স্বর্ণের মতো চার ক্যাটাগরিতে বিক্রি হবে রূপা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের রূপা ২২ ক্যারেট, এরপর ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতিতে হিসাব করা হবে।

রবিবার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি‌য়ে‌ছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বর্ণের মতো রূপার মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের হলমার্কিংয়ের আওতায় আনার জন্য রূপার অলংকারের মূল্য নির্ধারণ করা হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) হতে বাংলাদেশের বাজারে রূপার অলংকারের মূল্য কার্যকর হবে।
নতুন ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করেছে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশে আগে রূপার কোনো ক্যাটাগরি ছিল না। মান অনুযায়ী ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। এই ক্যাটাগরিতেই এখন স্বর্ণের ন্যায় রূপার দামও কমানো বাড়ানো হবে।

বিডি-প্রতিদিন

 

  • সর্বশেষ