শিরোনাম
◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট : নভেল করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত নতুন এই রোগটিতে ৯ লাখ ৬১ হাজার ৩৭৩ জনের মৃত্যু হয়েছে।

মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ২৪৯ জনে। সুস্থ ২ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৮০ জন।আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৯ লাখ ৬৭ হাজার ৪০৩ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩ হাজার ৮২৪ জন। সুস্থ ৪২ লাখ ২৩ হাজার ৬৯৩ জন।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৫৩ লাখ ৯৮ হাজার ২৩০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪২ লাখ ৯৯ হাজার ৭২৪ জন। মারা গেছেন ৮৬ হাজার ৭৭৪ জন।ব্রাজিলে ১ লাখ ৩৬ হাজার ৫৬৫ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ২৮ হাজার ৩৪৭ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৯৭ হাজার ২৫১ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৩৩৯ জন।

সূত্র : দেশ রূপান্তর

  • সর্বশেষ