শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ◈ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে জরুরি নির্দেশনা ◈ ভিনিসিউসের চার ম্যাচ নিষেধাজ্ঞা, এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ◈ বাংলাদেশের ১৬ হাজার কিলোমিটার নৌপথ সঠিক ব্যবহার হচ্ছে না, কাজে লাগানোর আহ্বান নৌমন্ত্রীর ◈ আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণে রাজি বাংলাদেশ, যেসব বিষয়ে চলছে আলোচনা ◈ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ঠিকাদারের হুমকি ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, জবাবে প্রকল্প পরিচালক বলেন ‘আমিও ছাত্রদলের নেতা ছিলাম' ◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্সেলোনা জিতলো জোয়ান গাম্বার ট্রফি

স্পোর্টস ডেস্ক : [২] টিম বার্সেলোনা টানা আটবার জিতে নিলো জোয়ান গাম্পার ট্রফি। শনিবার শ্বাসরুদ্ধকর ফাইনালে এলচের বিপক্ষে ১-০ গোল জয় তুলে নিয়ে ট্রফিটা নিজেদের করে রোনাল্ড কোম্যানের দল। সেই সঙ্গে শতভাগ জয়ে প্রাক মৌসুম প্রস্তুতি সারে দলটি।

[৩] প্রতি মৌসুমের শুরুতে গাম্পার ট্রফির এই ম্যাচ আয়োজন করে বার্সেলোনা। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জোয়ান গাম্পারের নামানুসারে এই ম্যাচের আয়োজন হয়ে থাকে। এবার ছিল এই ট্রফির ৫৫তম সংস্করণ। গত বছর আর্সেনালকে হারিয়ে গাম্পার ট্রফি জিতেছিল বার্সেলোনা।

[৪] এদিনের প্রতিপক্ষ এলচে ৫ বছর পর স্পেনের শীর্ষ লিগে ফিরেছে। তাদের বিপক্ষে ম্যাচকে কঠিন হবে বলেই মন্তব্য করেছিলেন বার্সা কোচ কোম্যান।

[৫] বার্সার একমাত্র গোলটি এসেছে আঁতোয়ান গ্রিজমানের পা থেকে। ন্যু ক্যাম্পে ম্যাচের মাত্র ২ মিনিটেই দলকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি তারকা। পরে অবশ্য আর কোনো গোল আদায় করতে পারেনি কোনো দলই।

[৬] এর আগে গত শনিবার জিমনাস্টিক দে তারাগোনার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে বার্সা। ম্যাচটি ৩-১ এ জিতে নেয় কাতালানরা। বুধবার জিরোনার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও একই ব্যবধানে জয় তুলে নেয় দলটি। ২৭ সেপ্টেম্বর ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে লা লিগা মিশন শুরু করবে বার্সেলোনা। - মার্কা

  • সর্বশেষ